IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> বিনোদন >> সব তিক্ততা কি ভুলে গেলেন কঙ্গনা-করণ?

সব তিক্ততা কি ভুলে গেলেন কঙ্গনা-করণ?

ধূমকেতু নিউজ ডেস্ক : অহি-নকুলের সম্পর্ক বলিউড তারকা কঙ্গনা রানাউত ও করণ জোহরের। দীর্ঘ দিন ধরে দুই বিপরীত মেরুতে অবস্থান করছেন তারা। কিন্তু হঠাৎ করে সব তিক্ততা কি ভুলে গেলেন এ দুই তারকা?

আনন্দবাজার জানিয়েছে, করণকে ‘মুভি মাফিয়া’ আখ্যাও দেওয়া কঙ্গনার টুইটারে একটি পোস্ট দেখে তবে চমকে গেছেন নেটিজেনরা। কোনো এক ভক্তের টুইট করা একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

সেখানে কঙ্গনার নতুন ছবি ‘থালাইভি’র একটি গানেই নাকি মনের সুখে নাচতে দেখা গিয়েছে করণকে। তা হলে কি কঙ্গনার নতুন ছবির প্রচারে নামলেন করণ? বহু বছরের তিক্ততা কি তবে ধুয়ে মুছে সাফ?

তবে বিষয়টি এমন নয়। কঙ্গনার ছবির গানের তালে পা মেলাননি করণ। সম্ভবত করণের পুরনো কোনো নাচের ভিডিওর সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে কঙ্গনার নতুন ছবির ‘চলি চলি’ গানটি।

সেই ভিডিওটিই টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘এখনও অবধি দেখা সেরা ভিডিও’। তার সঙ্গেই জুড়ে দিলেন ‘#চলিচলিচ্যালেঞ্জ’।

নতুন ছবির প্রচারের জন্যই এই চ্যালেঞ্জ শুরু করেছেন কঙ্গনা। অভিনেত্রীর ভক্তরা তার ছবির এই গানে নাচের ভিডিও করে তা নেটমাধ্যমে পোস্ট করছেন।

প্রসঙ্গত কঙ্গনা-করণ সম্পর্ক বুনো ওল আর বাঘা তেঁতুলের মতো। বলিউডের নামকরা এই পরিচালক-প্রযোজককে অসংখ্য বার আক্রমণ করেছেন কঙ্গনা।

এমনকি করণের টক শো ‘কফি উইথ করণ’-তে গিয়েও তাকে ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর সেই বিতর্কের আগুনেই আরও ঘি ঢেলেছিলেন কঙ্গনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31