IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> বিনোদন >> অস্কারে ইতিহাস গড়লেন এশিয়ার ক্লোয়ি ঝাউ

অস্কারে ইতিহাস গড়লেন এশিয়ার ক্লোয়ি ঝাউ

ধূমকেতু নিউজ ডেস্ক : ৯৩তম অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘নোম্যাডল্যান্ড’। এর মধ্য দিয়ে প্রথম এশীয় এবং দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের খেতাব জিতে ইতিহাস গড়লেন চীনের ক্লোয়ি ঝাও। এর আগে ২০০৯ সালে ‘দ্য হার্ট লকার’ ছবিটি পরিচালনার সুবাদে প্রথম নারী পরিচালক হিসেবে অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনা মহামারির মধ্যেও জমকালো আয়োজনে দুটি ভেন্যুতে বসেছে অস্কারের ৯৩তম আসর। বাংলাদেশ সময় সোমবার (২৬ এপ্রিল) ভোর ৬টায় লস অ্যাঞ্জেলসে বসে এবারের আসর। তারকাদের সরব উপস্থিতি দেখা গেছে জমকালো এই আয়োজনে।

আয়োজনে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতা নোম্যাডল্যান্ডে ক্লোয়ি ঝাও ষাটোর্ধ্ব এক বিধবা নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছেন। চাকরি হারানোর পর কীভাবে মাত্র একটি ভ্যানকে সম্বল করে জীবনযুদ্ধে বিজয়ী হন তিনি, তা নিয়েই এই ছবি। পরিচালনার পাশাপাশি এই ছবির গল্প লেখা, নির্দেশনা ও প্রযোজনার দায়িত্বও সামলেছেন ৩৯ বছরের ক্লোয়ি ঝাও।

অস্কারের ট্রফিটি হাতে তুলে স্বাভাবিকেভাবেই উচ্ছ্বসিত তিনি। মঞ্চ থেকেই নোম্যাডল্যান্ডের সঙ্গে জড়িত প্রতিটি কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অস্কার বিজয়ী পরিচালক।

এবারের আসরে অন্যান্য পুরস্কার জিতেছেন-

সেরা অভিনেতা- অ্যান্টনি হপকিন্স (দ্য ফাদার)।

সেরা পার্শ্বচরিত্র (পুরুষ)- ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসাইয়া)।

সেরা পার্শ্বচরিত্র (নারী)- ইউন ইউ-জুং (মিনারি)।

সেরা সিনেমাটোগ্রাফি- ম্যাঙ্ক।

সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র- অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)।

সেরা নিজস্ব চিত্রনাট্য- প্রমিসিং ইয়ং ওম্যান (ইমেরাল্ড ফেনেল)।

সেরা সাহিত্যভিত্তিক চিত্রনাট্য- দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্লোরিয়ান জেলার)।

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র- সোল।

ভিজুয়াল ইফেক্টস- টেনেট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31