IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> বিনোদন >> নতুন সিনেমায় হৃত্বিক ও রণবীর

নতুন সিনেমায় হৃত্বিক ও রণবীর

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘কৃষ ৪’ নিয়ে নানারকম পরিকল্পনা করছেন জনপ্রিয় নির্মাতা রাকেশ রোশন। এখানে অভিনয় করবেন হৃত্বিক রোশন, এ কথা সবারই জানা।

এ ছবিটির কাজ শেষে হৃত্বিক ও রণবীর কাপুরকে এক সিনেমায় অভিনয় করানোর কথা ভাবছেন রাকেশ রোশন। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন বলে জানা যায়। খুব দ্রুতই তাদের একসঙ্গে পর্দায় দেখা যাবে৷

রাকেশ রোশন এবং প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের বন্ধুত্বের খবর সবার জানা। দুজনে প্রায় সমসাময়িক নায়ক-নির্মাতা। দুজনের সুনাম যে তাদের দুই ছেলে হৃত্বিক রোশন এবং রণবীর কাপুর দারুণভাবে ধরে রেখেছেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় খবরে বলা হচ্ছে, জনপ্রিয় এই দুই অভিনেতাকে একসঙ্গে করার দায়িত্ব নিয়েছেন রাকেশ রোশন। সম্প্রতি ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

রাকেশ জানান, ‘আমি এবং আমার স্ত্রী পিংকি, দিন কয়েক আগে রণবীরের পরিবারের সঙ্গে দেখা করে এসেছি। সেখানে আমাদের সঙ্গে নীতু, রণবীর এবং রিধিমার দেখা হয়েছিল। আমরা মোটেও পরিবেশকে কোনভাবেই ভারী করার চেষ্টা করিনি। প্রায় দুই থেকে তিন ঘণ্টা মজার সময় কাটিয়েছে।’

‘আমি রণবীরকে তার বাবার সাথে আমার নানা গল্প শুনিয়েছি। আগে প্রায় প্রতিটি উৎসবেই রণবীর আমাদের বাসায় যেত। তার এবং হৃত্বিকের ছোটবেলা থেকেই দারুণ সম্পর্ক। এখন আমার ইচ্ছা দুজনকে একই সঙ্গে একটি সিনেমাতে দেখার।’

তিনি আরো জানান, ‘বর্তমান সময়ে কৃষ ৪ নিয়ে আমার পরিকল্পনা চলছে। সিনেমাটি শেষ হওয়ার পরেই রণবীর এবং হৃত্বিককে নিয়ে একসঙ্গে আমি বসতে চাই। তার আগে করোনার এই বাজে সময়টা আমরা পার করি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31