IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> বিনোদন >> নায়িকারা হেরে যাওয়ায় ‘নটী’ বললেন বিজেপি নেতা, নুসরাতের প্রতিবাদ

নায়িকারা হেরে যাওয়ায় ‘নটী’ বললেন বিজেপি নেতা, নুসরাতের প্রতিবাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের রেশ কাটছেই না। বিজেপি যেন মানতেই পারছে না তৃণমূল কংগ্রেসের কাছে আবারও রাজ্য হারাবে তারা। জয় পেতে কি না করেছিল গেরুয়া শিবির৷

দলে এনেছিল তারকা সব প্রার্থী। প্রচারণা চলেছিল কাড়ি কাড়ি টাকা খরচ করে। কিছুতেই কিছু হলো না। ভরাডুবি হলো ভোটের বাক্সে। হেরে বসেছেন শ্রাবন্তী, পায়েল, রুদ্রনীলের মতো তারকারা।

তারকাদের এই পরাজয় মেনে নিতে পারছেন না বিজেপির অনেক নেতাকর্মী। বিশেষ করে টলিউডের অভিনেত্রী বিজেপি তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া নিয়ে অনেক সমালোচনা চলছে। এদিকে এই নায়িকাদের ‘নগরের নটী’ বলে সম্বোধন করেছেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটারে এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।

মেঘালয়ের রাজ্যপালে তথাগত তার টুইটে লিখেছেন, ‘পায়েল শ্রাবন্তী পর্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেরিয়েছেন আর মদন মিত্রের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদের টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’

সেই টুইটের বিরুদ্ধে কড়া জবাব দিলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। এই প্রসঙ্গে তনুশ্রী, পায়েল এবং শ্রাবন্তী কোনো প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও এগিয়ে এলেন নুসরাত। তিনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রু। এই দল কখনোই নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। মেয়েদের ওরা এ ভাবেই দেখে। তাদের যে সম্মান করা উচিত, সেই শিক্ষাটাই ওদের মধ্যে নেই। সেই জন্যই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন।’

এই বিজেপিকেই সমূলে উৎখাত করতে ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রচারে গেছেন নুসরাত। প্রার্থী না হয়েও চষে বেরিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। নুসরাত এ প্রসঙ্গে বলেন, ‘বাংলার মানুষ জানে বিজেপি কেমন। নির্বাচনের ফলই তার প্রমাণ। তবে বাংলার নারীরা বিজেপিকে ব্যালট বাক্সে যা জবাব দেওয়ার দিয়েছে। বিজেপিতে যোগ দিয়ে নিজেকে লজ্জিত করার কোনো মানেই হয় না।’

গত জানুয়ারি মাসে বিজেপির বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় মেয়েদের প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন নুসরাত। কড়া ভাষায় জানিয়েছিলেন, বাংলার মেয়েদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব নয়। এর পরও একাধিকবার একই সুর শোনা গেছে তার গলায়। প্রচারেও বারবার নারীদের প্রতি বিজেপির আচরণকে তিরস্কার করেছেন তিনি।

এর আগেও তথাগত নারীদের নিয়ে কটূক্তি করে তুমুল সমালোচনার শিকার হন। তার বিরুদ্ধে পশ্চিমঙ্গের বিভিন্ন এলাকার নারীরা আন্দোলনেও নেমেছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31