IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> বিনোদন >> ‘পরিচালক বাড়লেও বাড়ছে না প্রযোজকের সংখ্যা’

‘পরিচালক বাড়লেও বাড়ছে না প্রযোজকের সংখ্যা’

ধূমকেতু নিউজ ডেস্ক : মিডিয়া মানেই যেন এক অদ্ভুত ফ্যান্টাসি। যারা এই অঙ্গনে কাজ করেন তাদের কাছে বিষয়টা আর দশটা কর্পোরেট হাউজের মতোই কিন্তু বাইরের মানুষের কাছে শুধুই ফ্যান্টাসি। সেই ফ্যান্টাসির জায়গা থেকে অনেকেই আগ্রহ নিয়ে কাজ করতে আসেন এখানে। তবে সেক্ষেত্রে তাদের ইচ্ছা বেশির ভাগই ক্যামেরার সামনে দাঁড়ানো। কেউ নায়ক হতে চায় আবার কেউবা পরিচালক। অনেকে মনে করেন পরিচালকের চেয়ারটাতে বসতে পারলেই যেন সহসাই পরিচালক হওয়া যায়। সেদিক থেকে ভিন্ন এক হাহাকার দেখা যায় প্রডিউসার কিংবা প্রযোজকদের ক্ষেত্রে। শোবিজে শিল্পী কিংবা পরিচালকের সংখ্যা ক্রমে বাড়লেও বাড়ছে না প্রযোজকের সংখ্যা! অনেকেই মনে করেন এই সংখ্যাটা বৃদ্ধি পাওয়া জরুরি।

প্রায় ২০০ এরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করা সময়ের তরুণ এক্সিকিউটিভ প্রডিউসার দিদারুল ইসলাম শিশির, যিনি নিজেকে কাজেই সীমাবদ্ধ রাখতে পছন্দ করেন। নিজের সম্পর্কে কোনো ঢাক ঢোল পেটাতে আগ্রহী নন মোটেও। অনেকটা নীরবেই কাজ করে যাচ্ছেন, অল্প সময়ে নিজের একটা শক্ত অবস্থান গড়ে তুলেছেন এই অঙ্গনে। বহুল জনপ্রিয় প্রোডাকশন হাউজ ‘রানআউট ফিল্মস’ এ দীর্ঘদিন কাজের পর নিজস্ব অভিজ্ঞতা নিয়ে আরেক প্রযোজক সামিউর রহমানকে সঙ্গে নিয়ে গেল দুই বছর আগে প্রতিষ্ঠা করেন নিজের প্রোডাকশন হাউজ ‘ইন্ডি রিলস’, এটা নিয়েই এখন তার যত ব্যস্ততা। টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে ফিকশন, অনলাইন কন্টেন্টসহ সব ক্ষেত্রেই কাজ করে চলেছেন।

তরুণদেরকে প্রযোজনায় আগ্রহী করে তোলা প্রসঙ্গে শিশির বলেন, আমার অল্প সময়ের অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি তা থেকে এটুক বুঝেছি যে মিডিয়াতে কেউ হয়তো নায়ক হতে আসে নয়তো পরিচালক। কিন্তু সেদিক থেকে আমি একদমই ভিন্ন। প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে প্রোডিউসার হবো। নিজস্ব স্বকীয়তায় এবং কাজের মাধ্যমে আমি দেশ সেরা প্রডিউসারদের একজন হতে চেয়েছি!

অবাক করা বিষয় হলো, আমাদের দেশের মানুষের ধারণা যে প্রডিউসারদের কাজ শুধু টাকা লগ্নি করা। কিন্তু এটা পুরোপুরি সঠিক নয়! আমাদের সবাইকে এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। প্রডিউসিংকে প্রধান পেশা হিসেবে নেওয়াটা খুব কম মানুষই চিন্তা করেন। বিজ্ঞাপন হোক কিংবা ফিকশন; একটা প্রোডাকশন পরিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে একজন পরিচালক যতটুকু ভাবেন ঠিক ততটুকুই ভাবতে হয় প্রডিউসার কে। একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সৃজনশীলতার মধ্য দিয়ে সম্পন্ন হয় কিন্তু একজন প্রোডিউসারের অধীনেই। সহজ কথায় বলতে গেলে, প্রডিউসার হচ্ছে একটা প্রজেক্টের স্তম্ভ।

তরুণ এ প্রযোজক মনে করেন, দেশের নতুন প্রজন্মের যারা এই সেক্টরে কাজ করতে আগ্রহী তারা প্রোডিউসিংকে পেশা হিসেবে নিতে পারেন। তবে তার জন্য থাকতে হবে অনেক ধৈর্য্য, কঠোর পরিশ্রম আর হাল ছেড়ে না দেওয়ার মন মানসিকতা।

তিনি বলেন, আমরা চাই একটি প্রডিউসার নির্ভর ইন্ড্রাস্ট্রি, যেখানে পরিচালকরা শুধু তাদের ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করবেন। বাকিসব কিছু দেখবেন প্রডিউসার। সম্প্রতি আমরা ৪ জন তরুণ প্রডিউসার একত্রিত হয়ে নির্মাতাদের জন্য নতুন একটি হাব ক্রিয়েট করেছি। যেখান থেকে শুধু বিজ্ঞাপনই নয় ফিকশন, সিনেমা, ওয়েব সিরিজসহ সব ধরণের কাজের লাইন প্রোডাকশন সার্ভিস প্রদান করবে।

যোগ করে তিনি আর বলেন, বর্তমান সময়ের নামকরা চারটি প্রোডাকশন হাউজের এক্সিকিউটিভ প্রডিউসারদের (ফেসকার্ড হাউজ এর শিমুল চন্দ্র বিশ্বাস, ফায়ারফ্লাই মোশন পিকচার্স থেকে হিমেল তারিক, ফিল্মি ফিচার থেকে দ্বীপ সাহা) তাদের নিয়েই আমাদের এই নতুন উদ্যোগ। আমাদের এই সংগঠনটির নাম এক্সিকিউটরস ( Executors) । অনেক নির্মাতা আছেন শুধু মাত্র প্রোফেশনাল টিম না থাকার কারনে একটা প্রোডাকশন যথাযথ ভাবে সম্পন্ন করতে পারেন না, তাই যেকোন নির্মাতা তার গল্প এক্সিকিউশন এর জন্য যেসব সার্ভিসের প্রয়োজন হয় তার শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিবে আমাদের এই ‘এক্সিকিউটরস’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31