IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> বিনোদন >> চমক নিয়ে আসছেন বিটিভিতে রিয়াজ ও স্পর্শিয়া

চমক নিয়ে আসছেন বিটিভিতে রিয়াজ ও স্পর্শিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। দুজনেই সিনেমায় নিয়মিত অভিনয় করছেন।

তবে একই অঙ্গনের তারকা হলেও তারা এর আগে এক সঙ্গে অভিনয় কিংবা অন্য কোনো কাজ করেননি। বিটিভির আনন্দমেলা নামের ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে তাদের এক সঙ্গে টিভি পর্দায় দেখা যাবে।

তবে অভিনয়ে নয়, উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটিতে বারবার দর্শকের সামনে আসবেন তারা দুজন। তবে ভিন্ন ঢঙে ম্যাগাজিন অনুষ্ঠানটিতে তারা পারফর্ম করেছেন। তাদের স্বামী- স্ত্রীর চরিত্রে দেখা যাবে।

এরইমধ্যে ম্যাগাজিন অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এতে উপস্থাপনা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘ উপস্থাপনার অভিজ্ঞতা তেমন নেই। তবে সাহস করে দর্শকপ্রিয় অনুষ্ঠানটির উপস্থাপনা করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনীয়।’
রিয়াজ বলেন, ‘অল্প কিছু অনুষ্ঠানে এর আগে উপস্থাপনার কাজটি করেছিলাম। বিটিভির আনন্দমেলা এর আগে উপস্থাপনার সুযোগ হয়নি। আশা করছি এবারের আনন্দমেলাটি দর্শকের ভালো লাগবে।’

ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের এবারের ‘আনন্দমেলা’। এখানে দেখা যাবে- যাত্রার প্যান্ডেল, সার্কাস, পতুল নাচ, বায়োস্কোপ, নিশানা লাগানো, চুড়ি, মুড়ি-মুরকির দোকান, মিষ্টির দোকান, বেতের নানা উপকরণের দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই, খাবারের দোকান, পোষাকের দোকান ইত্যাদি। প্রতিটি দোকানকে কেন্দ্র করে তৈরী হয়েছে নানা ঘটনা এবং এগিয়ে চলেছে ঈদের ‘আনন্দমেলা’র কাহিনী।

এবারের আনন্দমেলার আয়োজনে আরও থাকছে- পপ সম্রাট আজম খানের ৩টি গানের কোলাজ করে একটি গান। গেয়েছেন সংগীতশিল্পী মেহেরীন, আলিফ আলাউদ্দিন ও আরমিন মুসা।

এছাড়াও ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি নতুনভাবে ফিউশন করে উপস্থাপন করা হয়েছে। গেয়েছেন পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলা । জীবনের সবচেয়ে বড় আনন্দ যে মানবতার সেবার মধ্যে গানে গানে এই কথাগুলোই ফুটিয়ে তুলবেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ।

দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে তৈরি করা হয়েছে আরেকটি মৌলিক গানটি। গানটির গীতিকার লিটু সাখাওয়াত। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এজাজ ফারাহ। কণ্ঠ দিয়েছেন এজাজ ফারাহ্, নিয়াজ মাখদুম ও সাদিত।

বিগত পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী, ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানের কোলাজ করে আলাদাভাবে ৩টি নৃত্য পরিবেশন করেছেন এ সময়ের জনপ্রিয় তিন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম। দর্শকদের বৈচিত্র্য দিতে তৈরি হয়েছে সমাজ সচেতনমূলক তিনটি নাট্যাংশ। এটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31