IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> বিনোদন >> দাদাসাহেব ফালকে পুরষ্কার পেলেন রজনীকান্ত

দাদাসাহেব ফালকে পুরষ্কার পেলেন রজনীকান্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : তামিল তথা দক্ষিণী ছবির মহানায়ক। ৭০ বছরের রজনীকান্তের ঝুলিতে দেড়শোরও বেশি ছবি এবং সেগুলোর বিপুল সাফল্য। তামিল তো বটেই, অভিনয় করেছেন তেলুগু, কন্নড় এবং হিন্দি ছবিতেও। রাজ্য পেরিয়ে দেশ, দেশ পেরিয়ে বিদেশ— তার কাজের স্বীকৃতি হিসেবে এসেছে একের পর এক সম্মান। জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের যে তালিকায় নবতম সংযোজন, এ বছরের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার।

সোমবার নয়া দিল্লির বিজ্ঞানভবনে আয়োজন করা হয়েছিল ৬৭ তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানের। সেখানেই সম্মানিত করা হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত তারকাদের। এদিন জাতীয় পুরস্কারের মঞ্চে দক্ষিণী তথা সর্বভারতীয় সুপারস্টার রজনীকান্তের হাতে ৫১ তম ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার তুলে দেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

এদিন সাদা কুর্তা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা রজনীকান্ত। সঙ্গে ছিলেন তার স্ত্রী লতা, কন্যা ঐশ্বর্য ও তার স্বামী, রজনীকান্তের জামাই ধানুশ। পুরষ্কার পেয়ে বেজায় খুশি রজনীকান্ত। হাসিমুখে ফ্রেমবন্দি থালাইভা। ভিডিওবার্তায় এদিন রজনীকান্তকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে এ আর রহমান, মোহনলালের মতো তারকারা।

ভারতীয় চলচ্চিত্র জগতের এই সর্বোচ্চ দাদা সাহেব ফালকে পুরস্কার গুরু কে বালাচন্দরকে উৎসর্গ করেন রজনীকান্ত। জাতীয় পুরস্কারের মঞ্চে এই সম্মান পাওয়ার পর তিনি বলেন, ‘আজকের এই পুরস্কার আমি আমার গুরু কে বালাচন্দর স্যারকে উৎসর্গ করছি। আমাকে আজ এই পুরস্কারে সম্মানিত করার পিছনে তার অবদান অনস্বীকার্য। এছাড়াও আমার দাদা সত্যনারায়ণ রাও গায়কোয়াড়ের কথা আজ খুব মনে পরছে। যিনি আমার পিতৃতুল্য। সত্যনারায়ণ রাও আমাকে জীবনের মূল্য বুঝিয়েছিলেন। যা কখনওই ভোলার নয়।’

প্রথমজীবনে বাস কন্ডাক্টার ছিলেন থালাইভা। সেই বাসের চালক রাজ বাহাদুর-ই প্রথম আবিষ্কার করেছিলেন অভিনেতা রজনীকান্তকে। আজ সাফল্যের চূড়ায় পৌঁছেও তার জীবনের গোড়ার দিনের স্ট্রাগলিংয়ের কথা ভুলে যাননি রজনীকান্ত। সেইসময় যাদের পাশে পেয়েছিলেন, তাদের ভোলেননি তিনি। তাই ২৫ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে দাদাসাহেব ফালকে পুরস্কার হাতে তুলেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন সেসকল মানুষগুলোকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930