IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> বিনোদন >> ট্রোলের মুখে আলাদা হওয়ার সিদ্ধান্ত যশ-নুসরাতের!

ট্রোলের মুখে আলাদা হওয়ার সিদ্ধান্ত যশ-নুসরাতের!

ধূমকেতু নিউজ ডেস্ক : গত বছরের মাঝামাঝি সময়ে সামনে আসে নুসরাত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেই থেকে তাকে ঘিরে নানা জল্পনা চলেছে। কিন্তু তিনি সব সময় মুখ বন্ধ রেখেছেন। কিন্তু সম্প্রতি নিজের টক শোয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের স্বামী অভিনেতা যশ দাশগুপ্তকে। আর সেখানেই তাদের সম্পর্কের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন যশরত।

নানা কথার মধ্যেই উঠে এল তাদের সম্পর্কের সেই কঠিন সময়ের কথা। যখন দু’জনেই পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কেন?

সোশ্যাল মিডিয়ায় লাগাতার তাদের নিয়ে আলোচনা, ট্রোল করার মুখে ভেঙে পড়েছিলেন যশরত। ব্যক্তিগত আক্রমণ তারা আর সহ্য করতে পারছিলেন না। তাই ভেবেছিলেন আর একসঙ্গে থাকবেন না। অনুষ্ঠানে গল্পে গল্পে জানালেন নুসরত জাহান।

তিনি বলেন, ‘‘একদিন হঠাৎ করেই যশ আমাকে বলল ওর সঙ্গে নীচে গিয়ে গাড়িতে বসতে। সেই সময়ে আমাদের সম্পর্ক মোটেই ভালো ছিল না। সেই মুহূর্ত থেকে সবটা পালটে গেল। আমরা ডিসাইড করলাম হাল ছাড়ব না। একসঙ্গেই থাকব।’’

নুসরাতের কথা শেষ হতে না হতেই যশ যোগ করলেন, ‘‘হ্যাঁ, এভাবেই আমাদের জার্নি শুরু হয়েছিল।’’

এই চ্যাট শোয়ের মাধ্যমে ভক্তদের সব কৌতূহল মেটানোর চেষ্টা করেছেন যশ-নুসরাত। আর তাই তো যশ নুসরাতকে জিজ্ঞাসা করেন, কীভাবে এই সবটা শুরু হল। অভিনেত্রী সাংসদের উত্তরেও কোনও দ্বিধা ছিলোনা।

স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘আমি তোমার সঙ্গে পালিয়ে গেছিলাম। হ্যাঁ, জাস্ট অ্যাবস্কনডেড হয়ে গেছিলাম। এটা আমার ভালোবাসা, আমার পছন্দ। তোমার প্রেমে পড়েছিলাম। সেটা আমার পছন্দ ছিল। আর বাকিটা তো সব্বাই জানেন।’’

অনুষ্ঠানে প্রেগন্যান্সি ক্রেভিং নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। জানান, জীবনে কোনও দিন যেটা খাননি সেটাই সব থেকে বেশি খেতে ইচ্ছে করতো তার। সেটা হল কলা, রাত তিনটের সময় উঠে কলা খেতেন এই অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31