IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ফখরুলকেও অস্বীকার করতে পারে বিএনপি : ড. হাসান

ফখরুলকেও অস্বীকার করতে পারে বিএনপি : ড. হাসান

ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও বিএনপি একসময় অস্বীকার করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ।

বুধবার দুপুরে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনার অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, এখন বিএনপি জাফরুল্লাহকে অস্বীকার করেছে। এক সময় বিএনপি মির্জা ফখরুলকে অস্বীকার করতে পারে। আপনারা দেখেছেন, আমিও দেখেছি বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে জাফরুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তাকে বিএনপির উপদেষ্টা হিসেবে সবাই জানতেন। জাফরুল্লাহর দেয়া তালিকা থেকে সিইসি নির্বাচিত হয়েছেন। এতে জাফরুল্লাহ সন্তুষ্ট হয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, নতুন করে নির্বাচন কমিশন গঠন হলো। কিন্তু বিএনপি কোনো কিছুতেই আস্থা রাখতে পারছে না। তারা আসলে নির্বাচনকে ভয় পায়। তারা আসলেই নির্বাচন করতে চায় না। তাদের নেত্রী খালেদা জিয়ার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতে চাই, খালেদা জিয়া একজন শাস্তিপ্রাপ্ত আসামি। তারেক রহমানও শাস্তিপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইন অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে না। যেহেতু তারা দুইজনে নির্বাচন করতে পারবে না সেই জন্য বিএনপির নির্বাচনের কোনো আগ্রহ নাই।

নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে তারা (বিএনপি) কাজ করছে। তারা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31