IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল
Home >> রাজনীতি >> টপ নিউজ >> জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করে মশাল মিছিল

জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করে মশাল মিছিল

ধূমকেতু নিউজ ডেস্ক :এসএম জাহাঙ্গীর হোসেনকে আসন্ন ঢাকা-১৮ আসন অবাঞ্ছিত ঘোষণা করে রাজধানীতে বিক্ষোভ করেছেন বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে ঢাকা-১৮ আসনের বিচার বঞ্চিত নেতা কর্মিগনের ব্যানারে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। “অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলের ব্যানারে লেখা ছিল- ঘরজামাই ও সন্ত্রাসী এস এম জাহাঙ্গীরকে ঢাকা-১৮ আসন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”

এসময় মিছিল থেকে জিয়ার সৈনিক এক হও লড়াই করো, জাহাঙ্গীরের দুই গালে জুতা মারো তালে তালে, থাপ্পড় মারো থাপ্পড় মারো জাহাঙ্গীরের দুই গালেসহ বিভিন্ন স্লোগানে আশপাশের এলাকা মুখরিত করে তুলেন নেতাকর্মীরা।

এরআগে গত ১০ অক্টোবর বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী ও সমর্থকরা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরায় বাসার সামনে বিক্ষোভ করেছে। এসময় বিক্ষুব্ধ কর্মী ও সমর্থকরা বিএনপি মহাসচিবের বাসায় ইটপাটকেল ও ডিম ছুড়ে মারেন।

বিক্ষোভ থেকে তারা ‘জাহাঙ্গীরের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে জাহাঙ্গীরের দুই গালে, জাহাঙ্গীরের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগানে আশপাশের এলাকা মুখরিত করে তুলেন।

মির্জা ফখরুলের বাড়িতে হামলাকারীরা বিএনপির কেউ নয় বলে দাবি করেছে দলটি। বরং এর পেছনে সরকারি এজেন্টরা জড়িত বলেও দাবি করা হচ্ছে। তবে ওই হামলায় জড়িত থাকার দায়ে ১২ অক্টোবর ঢাকা মহানগর বিএনপির ১২ নেতাকে বহিস্কার করেছে দলটি।

অন্যদিকে গত ২৩ অক্টোবর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর এবং মনোনয়ন বঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওই দিন আগারগাঁও নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ নিয়ে রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের ১ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদে জাহাঙ্গীর জুমার নামাজ শেষে নির্বাচনী র‍্যালি ও গণসংযোগ শুরু করেন। একই স্থানে ব্যানার ও কালো পতাকা নিয়ে মনোনয়ন বঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল বের করলে জাহাঙ্গীরের কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, ঢাকা-১৮ উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। আওয়ামী লীগের সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31