IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> আদমদীঘিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আদমদীঘিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী যুবলীগ ও সান্তাহার পৌর যুবলীগের আয়োজনে বুধবার ১১ নভেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিনের প্রথম প্রহরে কর্মসূচির অংশ হিসেবে সান্তাহার পৌর আওয়ামীলীগ কার্যালয়ে সকাল সোড়ে ৭ টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

সকাল সাড়ে ৮ টার দিকে ১৯৭৫ সালে ১৫ -ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিনের ২য় কর্মসূচির অংশ হিসেবে সান্তাহার পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য রালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৪ টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি ও সা:সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায়, আলোচনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক গভর্নর কছিম উদ্দিন আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় বক্তব্য রাখেন, আবু রেজা খান, আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতু, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, জি আর এম শাহজাহান, জাহিদ হাসান পিয়াল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এস এম জাহিদুল বারি, ডি এম দুলাল, জাহাঙ্গীর আলম, খাইরুল আলম রবিন, বিপ্লব, গুলজার, মাছুম, রাজ্জাক, মুক্তারুজ্জামান, সমাজ খান, সজিব, রকিসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31