IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> দূর্গাপুরের ৩নং ওয়ার্ডের সিংগা বাজারে ডাবলুর গণসংযোগ

দূর্গাপুরের ৩নং ওয়ার্ডের সিংগা বাজারে ডাবলুর গণসংযোগ

ধূমকেতু প্রতিবেদক : আগামী ১৬ নভেম্বর দূর্গাপুর পৌরসভার উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী, দূর্গাপুর পৌরসভার প্রয়াত মেয়র তোফাজ্জল হোসেনের উত্তরসূরী ও দূর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠুকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে রোববার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে দূর্গাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সিংগা বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগ শেষে একটি প্রচার মিছিল দূর্গাপুর পৌরসভার থেকে বের হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন মোড় প্রদক্ষিন শেষে দূর্গাপুর মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী দূর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠু।

সভাপতিত্ব করেন, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সহ সভাপতি আমানুর হাসান দুদু, যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান আসাদ, এ্যাড. আব্দুস সামাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ।

আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, সদস্য আব্দুর রাজ্জাক, বদরুল ইসলাম তাপস, সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক।

এছাড়াও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তকবীর হাসান, পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহান আলী খান, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমসহ দূর্গাপুর উপজেলার সর্বস্তরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31