IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> তানোর-গোদাগাড়ী আ.লীগে বইছে ঐক্যের হাওয়া

তানোর-গোদাগাড়ী আ.লীগে বইছে ঐক্যের হাওয়া

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর-গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন পর বইছে ঐক্যর হাওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা নিজেদের মধ্যে ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবণ করে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। এতে নেতাকর্মী-সমর্থকদের মাঝে বইছে ঐক্যর সু-বাতাস।

জানা গেছে, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে ও তৎপরতায় উপজেলা আওয়ামী লীগের নতুন মুখের আদর্শিক নেতৃত্ব উপহার দেয়া হয়েছে। এদিকে নতুন নেতৃত্বের পর আওয়ামী লীগের রাজনীতিতে রাতারাতি হয়েছে নাটকিয় পরিবর্তন ফিরেছে প্রাণচাঞ্চল্য। নেতাকর্মীরা ঐক্যর প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একে-অপরকে কাছে টানতে শুরু করেছে। এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান মান-অভিমান ও ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া-না পাওয়াসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতদিন নিস্ক্রীয় ছিল তারাও এমপির আহবানে সাড়া দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। তবে এখানো কিছু রাজনৈতিক বেঈমান আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে তৃণমুল নেতাকর্মীদের বিপদগামী করার অপতৎপরতা চালাচ্ছেন।কিন্তু সাংসদ মাঠে নামার পর বেঈমানদের সেই স্বপ্ন উবে গেছে।

স্থানীয় সাংসদের আহবানে সাড়া দিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজনদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বইছে ঐক্যর হাওয়া।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন এমপির বিরোধীতা করে পৃথক বলয় সৃস্টির নামে দায়িত্বশীল পদে থেকেও তারা সংগঠনকে শক্তিশালী করতে কোনো ভুমিকা তো রাখেইনি বরং জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সৃষ্টি করেছিল দলীয় কোন্দল, সাংগঠনিক অবস্থা ছিল নাজুক, ভেঙ্গে পড়েছিল চেইন অব কমান্ড, বিরাজ করছিল হ-য-ব-র-ল অবস্থা। তাদের এসব সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে তৃণমুলের দাবির মুখে কাউন্সিলে মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্ব দেয়া হয়।

এদিকে স্থানীয় সাংসদের আহ্বানে সাড়া দিয়ে আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে নতুন কমিটি আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদার, নিস্ক্রীয়দের সক্রীয় এবং সাংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পহেলা আগস্ট-২০২২ থেকে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ওদিকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ায় দলের কোন্দল নিরসন হয়েছে, বেড়েছে নেতৃত্বের প্রতিযোগীতা, গতিশীল হয়েছে, সাংগঠনিক কর্মকান্ড।

ইতিপূর্বে, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের জনসভায় তেমন লোক সমাগম হতো না, অথচ এমপির নেতৃত্বে এখন ওয়ার্ড কমিটির কর্মীসভা জনসভায় রুপ নিচ্ছে সৃস্টি হয়েছে গণজোয়ার। এতেই প্রমাণ হয় আওয়ামী লীগে কোনো সাংগঠনিক দুর্বলতা ছিল না বরং রাব্বানী-মামুন নেতৃত্বে থেকেও বিরোধী পক্ষের কাছে থেকে অবৈধ সুবিধা নিয়ে দলকে বিকিয়ে দিয়েছিল। এদিকে স্থানীয় সাংসদের আহবানে দলকে আরও বেশী শক্তিশালী ও সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। তানোরের দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে (ইউপি) শোকাবহ আগষ্ট মাস জুড়েই ছিল নানা কর্মসূচি।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে করোনা ভাইরাস শনাক্তের পর থেকে জনস্বাস্থ্য বিবেচনায় সকল সাংগঠনিক কর্মসূচি স্থগিত রেখেছিল আওয়ামী লীগ। তবে পহেলা আগস্ট-২০২২ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি আয়োজন করা হচ্ছে। সীমিত পরিসরে হলেও এসব কর্মসূচিতে উপাজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কর্মসূচিতে ভাল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃস্টি হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ঘষেমেঝে ঢেলে সাজানোর পাশাপাশি দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষ্য এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে, প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটির বিশেষ বর্ধিত সভা আয়োজন। এসব কর্মসুচিতে সাংসদ ওমর ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন প্রমুখগণ উপস্থিত থেকে দিকনির্দেশনা দিচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন বলেন, এমপির আহ্বানে দলের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে পহেলা আগস্ট থেকে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, তাদের মুল লক্ষ্য দলকে সাংগঠনিকভাবে আরও বেশী শক্তিশালী ও গতিশীল করে তোলা।

উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, আমরা একই পরিবারের সদস্য আমাদের মাঝে কোনো মতবিরোধ নাই আমাদের সকলের চাওয়া একটাই। আগামী দিনেও জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী ও শেখ হাসিনাকে ফের সরকার প্রধান এবং স্থানীয় রাজনীতিতে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে এমপি নির্বাচিত করা।

গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বলেন, বিশাল বড় বড় সভা সমাবেশ করে হাতে মাইক নিয়ে যে যাই বগি আওয়াজ দিক না কেন তানোর গোদাগাড়ী তথা রাজশাহী জেলা আওয়ামী লীগের রাজনীতিতে এমপি ওমর ফারুক চৌধুরীর কোন বিকল্প নাই। আজ এমপির জন্য তানোর-গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন সর্বোচ্চ গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিনত হয়েছে।

এবিষয়ে আবুল বাসার সুজন বলেন, জাতীয় রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার কোনো বিকল্প নাই, তেমনি স্থানীয় রাজনীতিতে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির কোনো বিকল্প নাই।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বিভাজন নাই, তিনি বলেন, তারা সকলে এক পরিবারের সদস্য তাদের অভিভাবক স্থানীয় সাংসদ।

তিনি বলেন, একটি বিশেষ মহল আওয়ামী লীগের বিরুদ্ধে এখানো অপপ্রচার করছে। যা তাদের সব কর্মকান্ডের নথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31