IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> তানোর ইউপি যুবলীগের বর্ধিত সভা

তানোর ইউপি যুবলীগের বর্ধিত সভা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের কাঁমারগা ইউনিয়ন (ইউপি) যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউপি যুবলীগের সভাপতি তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে ও সম্পাদক নির্মল কুমারের সঞ্চালনায় মাদারীপুর বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরিফ খাঁন, সাবেক যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল সাহা, সাংগঠনিক ওহাব হোসেন লালু, প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, আসলাম উদ্দিন, কাঁমারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, সম্পাদক সুফি কামাল মিন্টু, সাইফুল আলম মুজিবুর রহমান, আবুল বাসার সুজন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা,মোর্শেদুল মোমেনিন রিয়াদ, জাহাঙ্গীর আলম,মাহাবুর রহমান মাহাম, রামিল হাসান সুইট প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন ইউপি নির্বাচন সামনে রেখে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় আগামিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড জোরদার এবং আওয়ামী লীগের ভোট ব্যাংকের পরিধি কিভাবে বৃদ্ধি ও নৌকার বিজয় নিশ্চিত করা যায় মুলত তার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এদিকে আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচন সামনে রেখে ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক অবস্থা এবং কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। তানোরের দুটি পৌরসভা ও সাতটি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের একাধিক নেতা দলীয় মনোয়ন প্রত্যাশা করে মাঠে নেমেছেন। আওয়ামী লীগ দেশের সর্ববৃহত রাজনৈতিক দল এই দলে মনোনয়ন পাবার মতো অনেক যোগ্য নেতা রয়েছে তবে দল থেকে তো একজনকে মনোনয়ন দেয়া হবে। এসব বর্ধিত সভায় তাই মনোনয়ন নয় দলের সাংগঠনিক কর্মকান্ড কিভাবে আরো জোরদার ও দলের মনোনিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করা যায় সেই বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিবেন তাকেই বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে ওয়াদা করেন। এছাড়াও মনোনয়ন বঞ্চিত হয়ে কেউ যদি বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করার নামে দলে বিশৃঙ্খলা সৃস্টি করতে চাই তাহলে তাকে শক্ত হাতে দমন করা হবে বলে উপস্থিত সকল নেতাকর্মী ঐক্যমত পোষণ করেন।

এদিকে তৃণমুুুুলের নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যারা ভুল করে নৌকার বিপক্ষে কাজ করেছিল তাদের সু-পথে ফিরে আশার আহŸান জানিয়ে বলেন, বিএনপি সৃস্টি করেছিল হাওয়া ভবন আর মেয়র গোলাম রাব্বানী সৃস্টি করেছিল সাইদুর ভবন যে সাইদুর কুলির সরদার ও মুন্ডুমালা মহিলা কলেজের নৈশপ্রহরী। তিনি নৌকার ভোটে মেয়র হয়ে জামায়াত-বিএনপির এজেন্ডা হয়ে কাজ করছে।

তিনি বলেন, এরকম বেঈমান-মিরজাফর ও বিশ্বাসঘাতক আর নেতৃত্বে দেখতে চাই না পৌরবাসী।অন্যদিকে তৃণমুলের নেতাকর্মীরা আসন্ন ইউপি নির্বাচনে ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী করার দাবী করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31