IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজনীতি >> বিশেষ নিউজ >> হঠাৎ পদত্যাগ করছেন কেন নিষিদ্ধ আ.লীগের নেতারা?

হঠাৎ পদত্যাগ করছেন কেন নিষিদ্ধ আ.লীগের নেতারা?

আওয়ামী লীগের দলীয় মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগের নেতারা একের পর এক পদত্যাগের মিশনে নেমেছেন। সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপরই দল থেকে পদত্যাগের হিড়িক লেগে গেছে।

ফ্যাসিস্ট দলটির নেতাদের পদত্যাগের ধরণও বেশ চমক জাগানিয়া। কেউ ফেসবুকে হাসিনার দলকে স্বৈরাচার আখ্যা দিয়ে পদত্যাগ করছেন তো আবার কেউ ঢাকঢোল পিটিয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করে দলত্যাগের ঘোষণা দিচ্ছেন। শুধু কি তাই? শরীরে দুধ ঢেলে আবার নিজেকে পরিশুদ্ধ করছেন। এখন প্রশ্ন হলো হঠাৎ করে এভাবে আওয়ামী লীগ কেন ত্যাগ করছেন এসব নেতারা?

এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ। স্বৈরাচার হাসিনা ২৪ এর গণঅভ্যুত্থানে চোরের মত লেজ গুটিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলেই পালিয়ে যায়। জুলাই অভ্যুত্থানে হাসিনার নির্দেশে তার গদি বাঁচাতে ছাত্র জানতার ওপর নীপিড়ন চালাতে প্রকাশ্যে অস্ত্র হাতে মাঠে নামে তার দল আওয়মী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

কিন্তু হাসিনা বেলাশেষে নিজে বাঁচতে তাদের বিপদে ফেলে পালিয়ে যায়। যে দলের নেত্রী এমন অমানবিক। নেতাদের বিপদে ফেলতে পারে সেই দল, আর কি করে করবে বাংলার জনতা? আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা বেশীর ভাগ নেতাই এটিকে পদত্যাগের অন্যতম কারণ হিসেবে অবহিত করেছেন।

এদিকে আবার সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। ফ্যাসিস্ট হাসিনাসহ বড় বড় সব নেতারাও দেশের বাইরে। তারা কবে ফিরবেন আদৌ বাংলার জমিনে ফিরতে পারবেন কি না তা নিয়েও রয়েছে বেশ সংশয়। এর মধ্যে হাসিনা পুত্র জয় নাগরিকত্ব নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সব মিলে আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশে যেনো অন্ধকার। তাই বাধ্য হয়েই এসব নেতারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন।

২৪ এর অভ্যুত্থানে লেডি হিটলার হাসিনার কথামতো ছাত্র জনতার ওপর নীপিড়ন চালাতে গিয়ে মামলা খেয়েছেন আওয়ামী লীগের অধিকাংশ নেতা। যাদের অনেকেই জেলে রয়েছেন। তাদের কঠিন পরিণতিও আওয়ামী লীগের রাজনীতি ছাড়তে বাধ্য করছেন এখনো পদত্যাগ করতে চাওয়া নেতাদের।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ যা করেছে তাতে করে এদেশের আমপাবলিক দলটির নামও শুনতে চায়না। ঘৃণা ভরা নয়নে আড়চোখে তাকায় দেশের অভ্যন্তরে থাকা নেতাদের দিকেও। যে দলের রাজনীতি নেতাদের, জনতার ঘৃণা ছাড়া সম্মান দিতে পারছে না সেই দলের রাজনীতিতে থাকতে চাননা প্রক্তান নেতারা। মূলত এসব কারণেই দলবেধে আওয়ামী লীগ ত্যাগ করছেন ফ্যাসিস্ট হাসিনার সাবেক অনুচররা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930