IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ঢাবিতে ছাত্রদলের কালো পতাকা মিছিল

ঢাবিতে ছাত্রদলের কালো পতাকা মিছিল

ঢাবিতে ছাত্রদলের কালো পতাকা মিছিল

ঢাবিতে ছাত্রদলের কালো পতাকা মিছিল

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবিতে কালো পতাকা নিয়ে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি চত্বর হয়ে কলা অনুষদের সামনে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়।

এসময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’সহ নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “গত জুলাই গণঅভ্যুত্থানে যেই সাম্য হাসিনাকে ‘খুনি হাসিনা’ বলে সামনে থেকে নেতৃত্ব দিত, সেই সাম্য আজ আমাদের মাঝে নেই। “যেই প্রশাসন রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রশাসনের আন্ডারে এখন পর্যন্ত ক্যাম্পাসে দুটি খুন সংগঠিত হয়েছে। এছাড়াও আপনার সময়ে চারুকলায় ফ্যাসিস্টের মোটিভ পোড়ানো হয়েছে।”

উপাচার্যের উদ্দেশে তিনি বলেন, “আপনি সাম্য হত্যার রাতে ছাত্রদলের ভাইদের সাথে যেই বালখিল্য আচরণ করেছেন, তার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন এবং জরুরি ভিত্তিতে প্রক্টরের পদত্যাগ নিশ্চিত করবেন।” মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। এদিকে বেলা ১১টায় ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে সাম্য হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন একদল শিক্ষার্থী। তাতে সংহতি প্রকাশ করে অংশ নেন উপাচার্য নিয়াজ আহমদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমদ খান।

সেখানে নিহত সাম্যের বড় ভাই এস এম শরীফুল আলম বলেন, “রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমার ভাইয়ের মৃত্যু নিয়ে বিচারের নামে যেন কোনো প্রহসন বা কালক্ষেপণ না করা হয়। তাছাড়া কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই ফেঁসে না যায়।”

উপাচার্য অধ্যাপক নিয়াজ বলেন, “সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের জন্য আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা ধৈর্য ধারণ করুন। “আমরা আজ বিকাল ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসব। এখানে আমরা মামলার অগ্রগতি বিষয়ে কথা বলব এবং মামলাটি দ্রুত নিষ্পত্তির কথা জানাব।”

পরে সেখান থেকে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে। এসময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শাহবাগ থানার ভেতরে প্রবেশ করলে সাম্য হত্যার অগ্রগতি নিয়ে কথা বলেন এসআই আসাদ। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “আমাদের কাজ চলছে। আমরা মোটামুটি সবাইকে শনাক্ত করে ফেলেছি। এখন তদন্তের খাতিরে বলতে পারছি না। আমাদেরকে একটু সময় দেন, আশা করি- আসামীদের শাস্তি নিশ্চিত করব।” সাম্য হত্যার বিচারের দাবিতে বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। সেখান থেকে সাম্যের ‘প্রকৃত খুনিকে’ খুঁজে বের করার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, “সাম‌্য মারা যায়নি, হত‌্যা করা হ‌য়ে‌ছে। সাম্য হত্যার আজ পাঁচ দিন পূর্ণ হল। “এই পাঁচ দিনে আমরা একটি আইওয়াশ অ্যারেস্ট দেখেছি- যা আমরা মানতে বাধ্য না। সাম্য হত্যার প্রকৃত হত্যাকারী কে, সেটি বের করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31