ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১ মে) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রহনপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক।বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক, আলহাজ্ব আমিনুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম আনোয়ার, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহামাদ মাসুম, বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, নাচোল উপজেলা বিএনপির নেতা দুরুল হুদা, রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক
সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, যুবদল নেতা এস এ বকুল, সাইফুল ইসলাম ডাবলুসহ অন্যরা।সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


