IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> টপ নিউজ >> কুষ্টিয়ায় বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপি নেতা আব্দুল হকের জানাজা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপি নেতা আব্দুল হকের জানাজা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : বর্ষিয়ান রাজনীতিবিদ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি, মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সদরপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যন আলহাজ¦ আব্দুল হক এর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জুন ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মরহুম আব্দুল হকের রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতি চারণ করেন। তার মতো অভিজ্ঞ রাজনৈতিক নেতার চলে যাওয়ার ফলে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হবে বলেও মনে করেন তারা।

মরহুমের জানাজায় অংশ নেওয়া নেতারা বলেন, আলহাজ¦ আব্দুল হকের চলে যাওয়ায় মিরপুর উপজেলার রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি হবে। তার মতো ত্যাগী ও প্রগতিশীল মানুষের যখন সবচেয়ে বেশি দরকার, তখন তার চলে যাওয়া মেনে নেওয়া যায় না।

জানাজায় অংশ নেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য,জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ,সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমির আব্দুল গফুর, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কুদ্দুস, জোমারত আলী, মিরপুর উপজেলার বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ হাজারো জনতা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার ( ৭ জুন) বিকেলে ঢাকাস্থ ধানমন্ডি ইডেন মাল্টি-কেয়ার হসপিটালের সিসিইউতে তিনি ইন্তেকাল করেন। জানাযা শেষে সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়ায় তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31