ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে ৭৬০ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী (ধানের শীর্ষ মার্কা) আল মামুন খান। তার মোট প্রাপ্ত ভোট ৫ হাজার ৯২০ টি। আর তার নিকতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা) রবিউল ইসলাম রবির পেয়েছেন ৫ হাজার ১৬০ ভোট।
এদিকে, পৌরসভার সকল কেন্দ্রে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে আগত সকল ভোটারগণ স্বাচ্ছেন্দে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা পরিষদে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন ফলাফলের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন।
উল্লেখ্য, পুঠিয়া পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন। আর পৌরসভার সকল ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।


