IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘লন্ডনে ইউনূস-তারেক বৈঠকের পর ষড়যন্ত্র শুরু হয়েছে’

‘লন্ডনে ইউনূস-তারেক বৈঠকের পর ষড়যন্ত্র শুরু হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর পার্শ্ববর্তী দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। শুক্রবার (২০ জুন) পাবনার চাটমোহরে অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহের (তাহের ঠাকুর)-এর খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি পরিবারের পক্ষ থেকে তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রিজভী বলেন, “ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পার্শ্ববর্তী দেশের নীতি নির্ধারকরা নানা ষড়যন্ত্র করছে। লন্ডনে ইউনূস-তারেক বৈঠকের পর থেকেই ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়েছে। শেখ হাসিনার পতন তারা মেনে নিতে পারছে না।”

তিনি আরও বলেন, “আমরা এখন গণতন্ত্রের পথে হাঁটছি, ষড়যন্ত্র থেমে নেই। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনও গুম আছেন। মামলা, গ্রেপ্তার আর নির্যাতন সত্ত্বেও শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি। ফ্যাসিবাদের ভয়াবহ দিনগুলো পার করেছি।”

নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, “আগামী নির্বাচন যৌক্তিক সময়েই অবাধ ও সুষ্ঠু হবে। বিভিন্ন দলের দাবির আলোকে এই নির্বাচন হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।”

আবু তাহেরের প্রসঙ্গে তিনি বলেন, “লোহা পুড়িয়ে সংসার চালিয়েও তিনি দলের জন্য অসীম ত্যাগ করেছেন। জেলা বিএনপিকে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি। তারেক রহমানের উপহার নিয়ে এসেছি।”

উল্লেখ্য, তিন যুগেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় তাহের ঠাকুর চাটমোহর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ছিলেন। তার অসুস্থতা ও মানবেতর জীবনযাপন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহায়তার নির্দেশনা দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31