ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যার তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, কলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাফিজুর, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ।
এসময় উপস্থিত ছিলেন, বাঁধাইড় ইউপি বিএনপির সভাপতি আল আমিন হোসেন পলাশ, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন, সরনজাই ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোস্তাফিজুর রহমান, চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তুজা, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন মিঠু, সদস্য সচিব মোতালেব হোসেন, তানোর পৌর ছাত্র দলের আহ্বায়ক সাহিন সরকার রনজু।
অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন।


