IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষা না হলে গণতন্ত্র সুরক্ষিত হবে না: মান্না

সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষা না হলে গণতন্ত্র সুরক্ষিত হবে না: মান্না

ধূমকেতু নিউজ ডেস্ক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যদি আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এখন রক্ষা করতে না পারি, তাহলে গণতন্ত্রকে সুরক্ষিত রাখা সম্ভব হবে না।

রোববার (২৯ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সপ্তম দিনের দ্বিতীয় পর্বের সংলাপ শেষে সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, আমরা আপার হাউসকে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে চাই, যাতে এটি নিম্নকক্ষের প্রতিবিম্ব না হয় এবং ক্ষমতার ভারসাম্য বজায় থাকে।

মাহমুদুর রহমান মান্না বলেন, সংলাপে দুটি প্রধান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রভাবমুক্ত একটি কমিটি গঠন। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপ কমানো এবং নিরপেক্ষতা নিশ্চিত করা। প্রস্তাবিত সাত সদস্যের কমিটি যতটা সম্ভব নিরপেক্ষ রাখার চেষ্টা করা হয়েছিল। তবে, বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, এটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে একেবারে শূন্য করে দেবে।

মান্না বলেন, আমরা মনে করি এটি সঠিক নয়। নির্বাহী বিভাগের ক্ষমতা কেবল এই জায়গায় কেন সীমাবদ্ধ হবে? তাদের স্বাধীনভাবে দেশ পরিচালনার ক্ষমতা রয়েছে।

তিনি বলেন, শেষ পর্যন্ত, এই কমিটির নাম সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি রাখার প্রস্তাব করা হয়েছিল। তবে, এই বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেনি এবং বিএনপি তাদের আগের অবস্থানেই অনড় আছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রস্তাব হচ্ছে, নিম্নকক্ষ ৩০০ আসনের হবে এবং ভোটিং প্যাটার্ন আগের মতোই থাকবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রাপ্ত আসন সংখ্যার অনুপাতে গঠিত হবে (যেমন, নিম্নকক্ষে যে দল যে অনুপাতে আসন পাবে, উচ্চকক্ষেও সেই অনুপাতে আসন পাবে)।

মান্না এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হলে একক সংখ্যাগরিষ্ঠ দল চাইলেই সংবিধান যখন তখন পরিবর্তন করতে পারবে না বরং অন্যান্য দলের সঙ্গে আলোচনা করতে হবে। নাগরিক ঐক্যের প্রস্তাব হলো, নিম্নকক্ষে সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে, কিন্তু উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা (৫/৪ অংশ) হলেই চলবে।

মান্না বলেন, আমরা মনে করি, বিশেষ করে সংবিধান সংশোধন বা যুদ্ধাবস্থার মতো পরিস্থিতিতে একটি দলের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব দিলে স্বেচ্ছাচারী শাসনের প্রবণতা তৈরি হয়।

সবশেষে মাহমুদুর মান্না বলেন, এখন পর্যন্ত কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা চলছে এবং আমরা আবার বসবো। ঐকমত্যের ভিত্তিতেই যাতে আমরা এই পরিবর্তনগুলো করতে পারি, সে চেষ্টাই আমরা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে তো একসঙ্গে বসাই হতো না, এখন বসা হচ্ছে। বেশ কিছু বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং অনেক বিষয়ে পারস্পরিক বোঝাপড়া তৈরি হচ্ছে। আমরা হতাশ নই যে কিছুই হচ্ছে না। আরও অনেক বেশি হতে পারতো, যদি যারা এই পরিচালনা করছেন, তারা ভালো করে বুঝতেন এবং সবার সঙ্গে আগে থেকে বিনিময় করতেন, তাহলে সম্পর্ক আরও সহজ হতো এবং পারস্পরিক বোঝাপড়া ভালো হতো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31