IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> কুমিল্লায় জামায়াত আমিরের হুঁশিয়ারি

কুমিল্লায় জামায়াত আমিরের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে যেনতেন নির্বাচন নয়, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতির আকাশে এখন কালো মেঘের আনাগোনা। তবে মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকানো যাবে না। ইনশাআল্লাহ, মুক্তির সূর্য উঠবেই।”

শনিবার (৫ জুলাই) কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী যাওয়ার পথে তিনি দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর, পদুয়ার বাজার ও চৌদ্দগ্রামেও পথসভায় বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যুবকরা রক্ত ও জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। আমরা সেই রক্তের সঙ্গে বেঈমানি হতে দেব না। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে আবারও রক্ত দিতে হতে পারে, তাই আমরা কোনো সাজানো নির্বাচন চাই না।”

ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন বা পুরাতন নয়—আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়েই আমরা জয়ী হব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “দেশে রাজনীতির নামে নানা অপকর্ম চলছে। সংশ্লিষ্টদের বলছি, সাবধান হোন, নিজেদের সামলান—নইলে জনগণই আপনাদের সামলাবে।”

পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, বরুড়া আসনে মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল ও সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31