IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘তারেক-জুবাইদার মামলায় বিচার নিরপেক্ষ ছিল না’

‘তারেক-জুবাইদার মামলায় বিচার নিরপেক্ষ ছিল না’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অধস্তন আদালতের বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ ছিল না বলে মন্তব্য করেছে হাইকোর্ট। মঙ্গলবার (১৫ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ৫২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এ মন্তব্য উঠে আসে।

রায়ে বলা হয়েছে, মাত্র দুই মাস চার দিনে ৪২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও মাত্র আট দিনের ব্যবধানে রায় ঘোষণার মতো দ্রুত বিচারপ্রক্রিয়া সাধারণভাবে বিশ্বাসযোগ্য মনে হয় না। এমন গতিতে বিচারকাজ শেষ হওয়ায় এই বিশ্বাস জোরালো হয় যে, বিচার নিরপেক্ষভাবে হয়নি। একই সঙ্গে রায়ে জুবাইদা রহমানকে নোটিশ না দেয়ার বিষয়টি এবং অভিযোগ গঠনের সময় আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করার কথাও উল্লেখ করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিচারিক আদালত গত বছর তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। তবে গত ২৮ মে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ ওই রায় বাতিল করে তাদের দু’জনকেই খালাস দেন।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট আরও জানিয়েছে, ন্যায়বিচারের মূলনীতি লঙ্ঘিত হয়েছে এবং জুবাইদা রহমানকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি।

তত্ত্বাবধায়ক সরকার আমলে, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর, রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযোগ করা হয়, তারেক রহমান প্রায় ৪ কোটি ৮১ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং জুবাইদা রহমান ও তার মাতা সৈয়দা ইকবাল মান্দ বানু এতে সহযোগিতা করেছেন।

পরবর্তীতে ২০০৮ সালের ৩১ মার্চ দুদক অভিযোগপত্র দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান রায় দেন। এর বিরুদ্ধে জুবাইদা রহমান আপিল করলে হাইকোর্ট তা গ্রহণ করে এবং শুনানি শেষে তাদের খালাস দেয়।

প্রসঙ্গত, ২০০৮ সালে কারামুক্তির পর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। স্ত্রী জুবাইদা ও মেয়ে জায়মা রহমান তখন থেকেই তার সঙ্গে ছিলেন। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত কয়েকটি মামলায় খালাস ও স্থগিতাদেশ দেন। এরপর চলতি বছরের ৬ মে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন জুবাইদা রহমান।

আদালতে তাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31