IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, রাজশাহী মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৫টায় রাজশাহীর বিন্দুর মোড় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোকার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আজ দেশের প্রতিটি মানুষ জেগে উঠেছে। বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিকর ভাষা ও হামলা এই সরকারের দেউলিয়াত্বের প্রকাশ। জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”

মিছিলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং জড়িতদের শাস্তির দাবি জানান।

বোয়ালিয়া থানা পূর্বের সাবেক আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাসুদ রানা খন্দকার, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ বাবলু।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির পরাগ ও আখতার জাহান, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবেদুর রেজা রিপন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31