IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘নারায়ণগঞ্জকে বর্গা দিতে চাই না’

‘নারায়ণগঞ্জকে বর্গা দিতে চাই না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর সমাবেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর সমাবেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিবেশ ঠিক করতে হবে। এ শহরকে যানজটমুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা আর কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না। কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না।

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় শুক্রবার (১৮ জুলাই) বিকেলে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, আপনারা গণঅভ্যুত্থানে জেগে উঠেছিলেন। সেভাবে আপনাদের জেগে থাকতে হবে। এ যুদ্ধ সেদিনই শেষ হবে, যেদিন আমরা নতুন বন্দোবস্ত, জনগণের বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে পারব।

তিনি বলেন, আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়, আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজ মাঠে নেমে এসেছিল। আজকে ফারহান ফাইয়াজের শহিদ দিবস। এদিন বহু মানুষ শহিদ হয়েছিল সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনী দ্বারা।

এনসিপি আহ্বায়ক বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে এসেছি। নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর। শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত। কিন্তু শ্রমিকদের জন্য আমরা সুন্দর পরিবেশ তৈরি করতে পারিনি। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের প্রোটেক্ট করতে হবে। আমরা দেখছি, মাফিয়া অলিগার্কদের প্রোটেক্ট করা হচ্ছে আর ছোট ও মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের কারণে ব্যবসা করতে পারছে না।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31