IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> প্রতিজন শহীদকে সম্মান করতে হবে: মিলন

প্রতিজন শহীদকে সম্মান করতে হবে: মিলন

ধূমকেতু প্রতিবেদক : ১৯৭১ সাল থেখে ২০২৪ সালের জুলাই-আগস্টে যারা দেশের জন্র প্রান দিয়েছেন সেই সকল শহীদদের প্রতিজনকে সম্মান করতে হবে। বর্তমানে একটি দলকে দেখা যাচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে হাইজাক করতে চেয়েছিলো। তার পরিণতি কি তা এখন দেখা যাচ্ছে। তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত এবং যারা আহত হয়ে অসুস্থ্য আছেন তাদের দ্রæত সুস্থ্যতা কামনা করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য এবং উত্তরা মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সকলের এই ত্যাগকে দেশের মানুষ মনে রাখবে। ছাত্রদলের কথার প্রেক্ষিতে তিনি বলেন, ১৯৭৫ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার কাজ শুরু করেন। তিনি প্রথম বাকশাল রোধ করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এতে করে সবাই রাজনীতি করার সুযোগ পেয়েচিলো। আওয়ামীলীগকে নিষিদ্ধ করেছিলো শেখ মুজিবুর রহমান। সেইসাথে জামায়াতকেও যুদ্ধাপোরাধী বলে নিষিদ্ধ করা হয়েছিলো। কিন্তু বিএনপি এসে সবাইকে রাজনীতি করার সুযোগ পায়। সে সময়ে বিএনপি ছিলো। ১৯৭৮ সালের পহেরা সেপ্টেম্বর বিএনপি’র জন্ম হয় বলে উল্লেখ করেন তিনি।

মিলন আরো বলেন, বিএনপি প্রতিষ্টা করার পূর্বেই তাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। বিএনপি’র জন্ম হয়েছে দেশের মানুষের জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সেজন্য এই বিএনপি’র দায়িত্ব হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা। বিএনপি যেমন স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদকে বিতারিত করেছিলো, সে রকম আরেক নব্য স্বৈরাচার ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে বিদায় করতে বিএনপি দীর্ঘ সতের বছর আন্দোলন করেছে। এর ফলস্বরুপ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনার পলায়ন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, এই গণঅভ্যুত্থানকে একটি নব্য দল হাইজাক করার চেষ্টা করছে। তারা বলছে এটা তাদেরই আন্দোলনের ফসল। এটা কোনভাবেই মেনে নেয়া যাবেনা। তিনি বিচার পতি খাইরুল হকের কতা বলেন। তিনি বলেন এই খাইরুল হক সংবিধান ধ্বংস করে ফেলেছিলেন। কিন্তু তিনি বর্তমানে জেলে আছেন। আর যারা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে তারা আজ জেল হাজতে আছেন। আগামেিত যারা এধরনের কাজ করবে এবং স্বেচ্ছাচারিতার আশ্রয় নেবে তারা কেউ রেহাই পাবেনা বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইবে আবারও রাজপথে নামার আহবান জানান তিনি। সেইসাথে মহান স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই-আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করেন তিনি। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ। পবা উপজেলা ছাত্রদললের সিনিয়র যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, মোজাহিদ মাষ্টার , দর্শনপাড়া ইউনিয়ন সদস্য সচিব রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রমজান আলী, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদএনামুল হক, বিএনপি নেতা বদি, কৃষক দল সদস্য দোস্তগীর রানা, পবা উপজেলা যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তাইজুল, যুগ্ম আহবায়ক সোহেল রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জনি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজাবর রহমান শামীম, দর্শনপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম ও ছাত্রদল নেতা মুর্তজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31