IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিএনপি’র পরিবারের সবাইকে নিয়ে সম্মেলন হবে: শফিকুল হক মিলন

বিএনপি’র পরিবারের সবাইকে নিয়ে সম্মেলন হবে: শফিকুল হক মিলন

ধূমকেতু প্রতিবেদক : আগামী ১০ আগষ্ট রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন উপলক্ষে, বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের মিডিয়া সেল উপকমটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সময় দুপুর ২টায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপকমিটির আহবায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিএনপির প্রার্থী হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপি’র এই সম্মেলন হবে উৎসব মুখর। মিলন মেলায় পরিণত হবে এটা। রাজশাহী মহানগরীর সাংগঠনিক সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের সকল কাউন্সিলর ও ডেলিগেটেডসহ সকল নেতাকর্মী উপস্থিত থাকবেন। কারণ এই সম্মেলনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

তিনি বলেন,বিগত দিনের সব ভেদাভেদ ভূলে বিএনপি এখন এক কাতারে। এই সম্মেলনে সাবেক বর্তমান সবাই উপস্থিত থাকবেন। কারণ ২০০৯ সালের পরে এই সম্মেলন হতে যাচ্ছে। তিনি বলেন, পতিত সরকার সতের বছর বিএনপিকে নির্যাতন করেছে। লক্ষ লক্ষ মামলা দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে রেখেছে। এখনো প্রতিদিন হাজিরা দিতে হচ্ছে। কিন্তু বিএনপি’র চুল পরিমান ক্ষতি করতে পারেনি। তিনি আরো বলেন, পতিত সরকারের আমলে বিএনপি শত বাধা অতিক্রম করে আন্দোলন করেছে। এখনো জনগণের অধিকার আদায়ে আন্দোলনে রয়েছে।

তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী রোমজানের পুর্বেই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দিয়েছেন। এটা তারেক রহমানের ওয়ান টু ওয়াট আলোচনার ফসল বলে উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সাবেক বর্তমান কাউকে বাদ দিয়ে নয়। ঐক্যমত ও সবার সম্মতিতে কাউন্সিল হবে। এই সম্মেলনে সাবেক বর্তমানের সিনিয়র-জুনিয়র সবাই থাকবেন। সম্মেলনে সকল সাংবাদিকদের উপস্থিত হওয়ার আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবোয়ক নজরুল হুদা, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহবোয়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলী, সদস্য মনিরুজ্জামান শরীফ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বতর্মান আহবোয়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহবোয়ক শফিকুল আলম সমাপ্ত।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা(পূর্ব) বিএনপি’র সভাপতি শাসসুল হোসেন মিলু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামাণী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন,

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31