IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘পিআর পদ্ধতির সঙ্গে দেশের জনগণ পরিচিত নয়’

‘পিআর পদ্ধতির সঙ্গে দেশের জনগণ পরিচিত নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌হঠাৎ করে অযৌক্তিকভাবে আনুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির দাবি তোলা হচ্ছে। এ পদ্ধতির সঙ্গে দেশের জনগণ পরিচিত নয়। এ দেশে এ ধরনের ভোটব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে।

শুক্রবার (২২ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন রিজভী। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানসহ কয়েকজন নেতাকর্মীর রোগমুক্তি কামনায় এ মাহফিলের আয়োজন করে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ।

সাংবাদিক বিভুরঞ্জনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‌‌আমরা নিশ্চিত এ সরকারের শাসনামলে কেউ গুম হবে না, বিচারবহির্ভূত হত্যার শিকার হবে না। পতিত ফ্যাসিস্ট আমলের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি চাই না।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “রাষ্ট্রের সঙ্গে এ ঘটনার বিন্দুমাত্র সংযোগ নেই— এটা মানুষের মনে সন্দেহ জাগিয়েছে। বৃহত্তর চক্রান্তের মাস্টারপ্ল্যান কি না, সেটিও প্রশ্ন হয়ে উঠেছে। সরকারকে এ রহস্য উদ্‌ঘাটন করতে হবে।”

বিএনপির এ নেতা বলেন, “ভোটাররা প্রার্থী নয়, দলকে বেছে নিলে দলগুলো কর্তৃত্ববাদী হয়ে পড়বে। অর্থবিত্তশালী বা বিতর্কিত ব্যক্তিরা সহজেই এমপি হতে পারবেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ চিনবে না।”

রিজভীর মতে, ইউরোপের কয়েকটি দেশ বা জাপানের মতো উন্নত রাষ্ট্রও পুরোপুরি পিআর পদ্ধতিতে যায়নি। তাহলে বাংলাদেশের মতো দেশে কেন হঠাৎ এ প্রস্তাব সামনে আনা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে গেছেন। ব্যাংক লুট হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, নির্বাচন কমিশন ধ্বংস হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুমড়েমুচড়ে পদদলিত করা হয়েছে।”

তিনি বলেন, “আজকে নতুন কিছু সামনে আনা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। শেখ হাসিনা সবকিছুতেই বিশৃঙ্খলা করে গেছেন। আমাদের কাজ হলো সত্যিকারের জবাবদিহিতামূলক শাসন ফিরিয়ে আনা।”

বিএনপির এই নেতা বলেন, মেগা প্রকল্পের নামে ৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে। “এ বিষয়ে আন্তর্জাতিক মানের একটি অডিট হওয়া দরকার। যারা মহাদুর্নীতি করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

সভায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব বদরুল আলম সবুজ। এতে আরও বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31