IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বাগমরায় আ.লীগ নেতাকে হাতুড়িপেটা

বাগমরায় আ.লীগ নেতাকে হাতুড়িপেটা

পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীর বাগমারায় জোঁকাবিলের বিরোধ নিয়ে এক আওয়ামী লীগ নেতাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শহিদুল ইসলাম ভুট্টু (৪২) নরদাশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও হাটমাধনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ নেতা ভুট্টু হাটমাধনগরে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় স্থানীয় আনিছুর হত্যা মামলার প্রধান দুই আসামি আশরাফ আলী ও আফসার হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি তাকে ঘিরে ফেলে। এ সময় জোঁকাবিলের মৎস্যচাষ প্রকল্পের পক্ষে কেন অবস্থান নিয়েছেন এ নিয়ে কৈফিয়ত চায় হামলাকারীরা। একপর্যায়ে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে ভুট্টুকে পিটিয়ে জখম করে। তাকে অচেতন অবস্থায় ফেলে চলে যায়। পরে আশপাশের লোকজন ভুট্টুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিবুর রহমান আহত ভুট্টুর দলীয় পরিচয় নিশ্চিত করে বলেন, আলোচিত জোঁকাবিলের মৎস্যচাষ প্রকল্পের পক্ষে অবস্থান নেওয়াতে ভুট্টুকে পিটিয়ে জখম করা হয়েছে।

এলাকাবাসী জানান, জোঁকাবিলের নিয়ন্ত্রণ নিয়ে ২০১৮ সালে প্রতিপক্ষের লোকজন আনিছুর রহমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেন। তিনি ওই বিলের মৎস্যচাষ প্রকল্পের কোষাধ্যক্ষ ছিলেন। ওই হত্যা মামলার প্রধান দুই আসামি আশরাফ আলী ও আফসার হোসেনসহ অন্যরা জামিনে বেরিয়ে আসেন। তারা পুনরায় বিলের নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন।

নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ বলেন, হামলাকারীরা বিলের নিয়ন্ত্রণ নিতে বেপরোয়া হয়ে উঠেছে। তবে অভিযুক্ত আফসার হোসেন এবং আশরাফ আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। সূত্র: দেশ রূপান্তর

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31