IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজনীতি >> টপ নিউজ >> কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

উত্তেজনা, সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে দুই দফা সংঘর্ষে এ ঘটনা ঘটে।

আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, মিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রিপন আলীর সমর্থকরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুরিপোল এলাকায় প্রচারণায় বের হন। একই এলাকায় প্রচারণায় যান প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী নজরুল মল্লিকের সমর্থকরা। প্রার্থী নজরুল মল্লিকের অভিযোগ প্রচারণার নামে আসলে রিপন আলীর সমর্থকরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। তার সমর্থকরা এর প্রতিবাদ করলে, উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে হয়। একই জেরে শুক্রবার সকাল ৯টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে ফের সংঘর্ষ বাধে।

এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। এর মধ্যে- ইমন (২১), শকিল (২৩), মিলন (৩০), আকমল (৬০), নজরুল ইসলাম মিয়া (৯০), রেজাউল করিম মিয়া (৫৫), আবু তালেব মিয়া (৪৫), গিয়াস উদ্দিন (৩০), তোফায়েল মিয়া (২৫), সুজন (১৮), নবীরুল মল্লিক (৪০), হারুন মল্লিক (৩৫), হোসেন শেখ (৪৫), সোয়াদ হোসেন (৫০), রকি (১৮) ও জমিদ উদ্দিনকে (৪৮) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে প্রার্থী রিপন আলী ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31