IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বাগমারায় মনোনয়ন উত্তোলনের হিড়িক, প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ

বাগমারায় মনোনয়ন উত্তোলনের হিড়িক, প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা উপজেলায় মনোনয়ন ফরম উত্তোলনের হিড়িক পড়েছে। বুধবার দিনব্যাপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুল ইসলামের কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এদিন বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

মনোনয়ন উত্তোলনকারীদের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম এ গফুর এবং তার পুত্র

অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম মোনাক্কা, ভবানীগঞ্জ পৌর কৃষকদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, ভবানীগঞ্জ পৌর কৃষকদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান এবং বিএনপি নেতা আক্তারুজ্জামান।

এছাড়া ব্যারিস্টার সালেকুজ্জামান সাগরের পক্ষে মনোনয়ন উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, গণিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহীদুজ্জামান মুকুল, আবু সায়েম মৃধা, নাজমুল ইসলাম সোহাগ ও সৈকত সরকার।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এনসিপির প্রার্থী হিসেবে মীর ফারুক হোসেন মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি বাগমারা উপজেলার আহ্বায়ক আলী মুর্তজা, সদস্য সচিব রফিকুল ইসলাম, রাজশাহী জেলা এনসিপির সদস্য মোতালেব হোসেন এবং উপজেলা এনসিপির সদস্য মোস্তাক ওয়াদুদ।

মনোনয়ন উত্তোলনকে ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাগমারায় এবার নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট ও তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, এখন পর্যন্ত বাগমারায় মোট ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে ৫ জন বিএনপি এবং একজন এনসিপির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31