IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> টপ নিউজ >> রাজশাহী-৬ আসনে দলীয় প্রার্থী ছাড়াও ৪ নেতার মনোনয়নপত্র উত্তোলন,নেতাকর্মীদের মধ্যে চরম অস্থিরতা

রাজশাহী-৬ আসনে দলীয় প্রার্থী ছাড়াও ৪ নেতার মনোনয়নপত্র উত্তোলন,নেতাকর্মীদের মধ্যে চরম অস্থিরতা

ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান,চারঘাট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)আসনে বিএনপির ৫ জন প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, ধানের শীষ প্রতীকের চুড়ান্ত মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা যুবদল আহবায়ক মাসুদুর রহমান স্বজন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত এবং আমেরিকা প্রবাসী আমিরুল ইসলাম মিঠু। তবে বিএনপির ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তারা দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন না করার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদেরর প্রস্তবাক জাকিরুল ইসলাম বিকুলের।

জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির বেশীর ভাগ আসনে দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এতে বিএনপির তৃনমুল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে জেল, জুলুম, নির্যাতন সহ্য করে বিএনপির নেতাকর্মীরা অনেকটাই নাজেহাল। ভোট দিতে পারেনি তিনটি সংসদ নির্বাচনে। তবে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা ভোট দিয়ে ধানের শীষের গনজোয়ার সৃষ্টি করে বিএনপির একক প্রার্থীকে বিজয়ী করতে একতাবদ্ধ থাকার কথা থাকলেও ব্যাতিক্রম ঘটেছে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে। এ আসনে চুড়ান্ত ভাবে বিএনপির হাইকমান্ড দলীয় ভাবে মনোনীত করেছেন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে যিনি বার বার কারাবরন করেছেন তিনি হলেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে। চাঁদ একজন পরীক্ষিত নেতা। যিনি ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জেল, জুলুম সহ্য করেও বিএনপির আন্দোলন সংগ্রামে সব সময় থেকেছেন সোচ্চার। যাকে ৮৫টি মিথ্যা মামলা দিয়েও দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্টরা। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনে হঠাত করেই একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের কারনে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম অস্থিরতা। দ্রত সময়ের মধ্যে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বসে বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করার দাবি তৃনমুল বিএনপির নেতাকর্মীদের।

এদিকে একটি নির্ভরযোগ্য সুত্রের দাবি, দলীয় প্রার্থী ছাড়া যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা শেষ পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন এবং দলীয় প্রার্থীর পক্ষেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন বলে আশা করছেন। কারন গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের সময় চারঘাট-বাঘায় আবু সাইদ চাঁদ ছাড়া কোন নেতাই মাঠে ছিলেন না। ত্রয়োদশ সংসদ নির্বাচনী মাঠেও তাদের দেখা নেই। তাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে চারঘাট-বাঘায় বিএনপির তথা ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে।

বিষয়টি সম্পর্কে বিএনপির চুড়ান্ত ভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চার্দ বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে মনোনয়ন দৌড়ে অনেকেই থাকবেন এটাই স্বাভাবিক। মনোনয়নপত্র উত্তোলন করবেন এঠাও অস্বাভাকি নয়। তবে শেষ পর্যন্ত সকলেই দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষের জোয়ার সৃষ্টির লক্ষ্যে এক কাতারে আসবেন। শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেই সঙ্গে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান চাঁদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31