ধূমকেতু প্রতিবেদক : গণতন্ত্রের রূপকার, আপোষহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ২৬ নং ওয়ার্ড পূর্ব মহিলা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে মেহের চন্ডী স্কুল মাঠে ২৬ নং ওয়ার্ড পূর্ব মহিলা দলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অনুষ্ঠানে ২৬ নং ওয়ার্ড পূর্ব মহিলা দলের সভাপতি আসমা বেগম ( উর্মিলার )সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, সাধারণ সম্পাদক সাধিনা বেগম, সাংগঠনিক সম্পাদক মোছা: বেলি বেগম ।
আরোও উপস্থিত ছিলেন,সহ-সভাপতি জ্যোৎনা বেগম, মতিয়া থানা মহিলা দলের সহ-সভাপতি রেবেকাসহ মহিলাদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।


