IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> নন্দীগ্রামবাসী বেঁধেছে জোট ধানের শীষে দিবে ভোট : মোশারফ হোসেন

নন্দীগ্রামবাসী বেঁধেছে জোট ধানের শীষে দিবে ভোট : মোশারফ হোসেন

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মো: মোশারফ হোসেন বলেন, নন্দীগ্রামবাসী বেঁধেছে জোট ধানের শীষে দিবে ভোট। তিনি আরও বলেন সনাতনী দাদা-দিদিসহ আপনারা সকলে ভোট কেন্দ্রে আসবেন। আমার জীবন দিয়ে হলেও আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো।

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার এ জনসভা জনসমুদ্রে পরিনিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডারের সঞ্চালনায় উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো: মোশারফ হোসেন এসব কথা বলেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তহিদুর রহমান শামীম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর বিএনপির সভাপতি আহসান বিপ্লব রহিম, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, বগুড়া জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, আব্দুল হাকিম, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবীসহ সকল ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, উপজেলা এবং পৌর যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে একটি বিশাল নির্বাচনী প্রচার মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রচার মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নারী-পুরুষসহ সাধারণ ভোটারা অংশগ্রহন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31