IMG-LOGO

সোমবার, ৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আসামে হ্যাটট্রিক জয়ী বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্তর‘সংরক্ষিত আসনের এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন’বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিন অকেজো‘মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে’রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হকবালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎপশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীতানোরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ নারী আসামী ১০ লিটার মদসহ গ্রেফতারগোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ডউন্নত কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালাতারাগঞ্জে মেসার্স আর,বি ফিলিং স্টেশনে অভিযান: ১৩০ লিটার পেট্রোল জব্দ, জরিমানাফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলননিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণনবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশনমুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘সংরক্ষিত আসনের এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন’

‘সংরক্ষিত আসনের এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : সংরক্ষিত আসনের এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে সংরক্ষিত নারী আসনে বিএনপির এমপিরা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা দলের পক্ষ থেকে এবং জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তাদের (সংরক্ষিত নারী সদস্যরা) সঙ্গে এসেছি এবং তাদেরকে সমর্থন করেছি।

সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন গতকাল রোববার রাতে। সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

সংসদের ৫০ সংরক্ষিত আসনে বিএনপির সদস্য সংখ্যা ৩৬ জন নির্বাচিত হয়েছেন। শপথ শেষে নবনির্বাচিত সদস্যরা শপথপত্রে সই করেন। পরে সংসদ সদস্যদের তালিকাভুক্ত বইতেও সই করেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930