ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোর পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকার মেয়র প্রার্থী ইমরুল হককে রাজশাহী বিমান বন্দরে সংবর্ধনা দিয়েছে নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার বিকালে তিনি ঢাকা থেকে বিমান যোগে রাজশাহী বন্দরে এসে পৌছলে ইমরুল হককে ফুলের মালা দিয়ে বরণ ও সংবর্ধনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী, তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে রাজশাহী বিমান বন্দর থেকে ইমরুলকে তানোরে নিয়ে আসেন।
পরে সন্ধ্যায় তানোর পৌর এলাকায় অনুষ্ঠিত পথ সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় ঘটাতে সকলরর প্রতি উদার্থ আহবান জানান।


