ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিতি পেয়েছে সোনার বাংলা। আপনারা জানেন, “নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়” মোহনপুর উপজেলায় বিভিন্ন সরকারী উন্নয়ন কর্মকান্ড তার উদাহরণ।
রোববার মোহনপুর উপজেলার সাকোঁয়া বাকশৈল কামিল মাদরাসার একাডেমি ভবন ও একটি মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি এসব কথা বলেন।
এমপি আয়েন উদ্দিন বলেন, উপজেলার কেশরহাট পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারী। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শহিদুজ্জামান শহিদ। তিনি এসময় সকলে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়ন চলমান রাখার আহ্বান জানান।
তিনি বলেন, মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনার কাছে জনগনকে চাইতে হয় না। তিনি জানেন মানুষের কীভাবে উন্নয়ন করতে হয়।
তিনি আরো বলেন, ‘সৌদি সরকারের অর্থায়ন এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশের সব জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। সব মসজিদের নকশা ও ডিজাইন একই রকম। এতে দেশের মুসলিম ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং দৃষ্টিনন্দন স্থানে পরিণত হবে।
বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, অধ্যক্ষ আব্দুল কাদের, উপধাক্ষ্য আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ বিন কাশেম, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম,মাসুদ আহম্মেদ রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই মসজিদে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গণশিক্ষাকেন্দ্র, মৃত ব্যক্তির গোসল করানোর স্থান, ইসলামিক চর্চাকেন্দ্র, মহিলা ও পুরুষের পৃথক নামাজের স্থান সহ নানা সুবিধা থাকবে। এটি নির্মাণে ব্যয় হবে ১২ কোটি, মাদরাসা ভবন নিমানে ৮৮ লক্ষ টাকা । গণপূর্ত বিভাগ নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।


