IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’

‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকার বিরোধী দলের যৌক্তিক দাবি ও কথা না শুনলে চলমান আন্দোলন অব্যাহত থাকবে এবং রাজপথের আন্দোলনেই এর চূড়ান্ত ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমকে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।” তিনি সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলার আহ্বান জানান। তবে সংবাদমাধ্যমে তাদের বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ ও ‘মিসলিডিং’ ফটোক্যার্ড তৈরির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ইন্টারভিউতে যা বলি, ফটোকার্ডে তা আসে না। কাটপিস করে, লেজ-মাথা কেটে মাঝখান থেকে কথা ঢুকিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নিশ্চয়তা পেলে আমরা সবসময় কথা বলতে প্রস্তুত।”

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিন দফায় জ্বালানির দাম বাড়িয়েছে। দাম বাড়িয়ে এটিকে ‘সহনীয় মাত্রা’ বলা হলেও বাস্তবে এর প্রভাবে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে এবং জনজীবনে সর্বগ্রাসী প্রভাব পড়ছে। সরকারের পক্ষ থেকে বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দেওয়ার জবাবে তিনি বলেন, আমাদের অর্থনীতির সঙ্গে যদি ওইসব দেশের অর্থনীতির সামঞ্জস্য না থাকে, তবে শুধু জ্বালানির দামের তুলনা করা অযৌক্তিক। দেশে এক-দেড় কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে মানুষ উল্টো কাজ হারাচ্ছে বলে তিনি আক্ষেপ করেন।

পে-স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর চিন্তাভাবনার কড়া সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, “এটি একটি অন্যায় সিদ্ধান্ত হবে এবং সরকার এমন উদ্যোগ নিলে বিরোধী দল তাতে বাধা দেবে। টাকা রোজগার করার জন্য আমরা সংসদে যাইনি।”

তিনি অভিযোগ করেন, জ্বালানি, সার, বিদ্যুৎ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল সংসদে দফায় দফায় নোটিশ দিলেও সরকার তা আমলে নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে গুরুত্ব না পাওয়ায় বিরোধী দল বাধ্য হয়ে রাজপথের আন্দোলনে নেমেছে।

বিরোধী দলের চলমান ঢাকা-রংপুর লংমার্চ নিয়ে সরকারি দলের সমালোচনার কড়া জবাব দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, লংমার্চের দাবিগুলো কোনো একক দলের নয়, এগুলো জনগণের দাবি। লংমার্চের আগে ককটেল বিস্ফোরণ নিয়ে সরকারি দলের অভিযোগকে ‘পাগলের প্রলাপ’ আখ্যা দিয়ে তিনি বলেন, “স্বতঃস্ফূর্ত জনস্রোতে দিশেহারা হয়ে সরকারি দলই শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে ককটেল ফুটিয়েছে। জামায়াত কেন নিজের কর্মসূচি নিজে বানচাল করবে?”

নিজের সরকারি সুবিধার বিষয়ে বিরোধীদলীয় নেতা স্পষ্ট করে বলেন, নির্বাচনের পর এখন পর্যন্ত তিনি সরকারি খরচে কোনো বিদেশ সফরে যাননি এবং সরকারি ভাতাও ব্যক্তিগত কাজে ব্যবহার না করে অন্য খাতে দিয়ে দেন। এছাড়া নিজের জন্য বরাদ্দ সরকারি বাসায় তিনি থাকেন না; সেটি কেবল বিভিন্ন কূটনীতিক, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কাজে ব্যবহার করেন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদের শীর্ষ নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031