ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ অংগসংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে জোতগরীব নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী (এমপি)।
বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুর কালাম আজাদের সভাপতিত্বে ও বাধাইড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’ লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, রাজশাহী জেলা আ’ লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান্চর।
তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা আ’ লীগ ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী।
তানোর উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মোজিবুর রহমান, তানোর উপজেলা যুবলীগ সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।
এসময় বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ জনসাধারন উপস্থিত ছিলেন।


