ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন রহনপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ গোলাম রাব্বানী বিশ্বাস এর সমর্থনে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান লিঙ্কন ও সদস্য শহিদুল ইসলাম সরকার।
মঙ্গলবার তারা রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, যুবলীগ নেতা ও ফ্রিল্যান্সার শাহনেওয়াজ দুলাল, জেলা যুবলীগ নেতা ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ, সদর উপজেলা যুবলীগের সদস্য ফিরোজ কবিরসহ স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ।


