IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> ‘মহিলা আ.লীগকে সুসংগঠিত করতে হবে’

‘মহিলা আ.লীগকে সুসংগঠিত করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ৪ নং বড়-বিহানালী ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বড়-বিহানালী মহিলা লীগকে শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সংগঠনে কাজ করে যাচ্ছে।

রোববার বিকেল ৩ টায় বড়-বিহানালী উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক কবরী ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, মহিলা আওয়ামী লীগের ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সু সংগঠিত করা হচ্ছে। মহিলা আওয়ামী লীগ শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। সব ভেদাভেদ ভুলে এখন মহিলাও সংগঠনের সাথে যুক্ত হচ্ছে। সে কারনে মহিলা আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে হবে। সংগঠনের সার্থে মহিলা লীগের কমিটি ঘোষনা করতে হবে। দ্রæত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার আহŸান জানিয়েছেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বড়-বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নাসির উদ্দীন, সাবেক সদস্য সোলাইম আলী হিরু, বড়-ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আওরঙ্গজেব, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার রহমান, মহিলা লীগে সহ-সভাপতি লাইলী বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটন প্রামানিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে সেলিনা বেগমকে সভাপতি, কবরী ইয়াসমিনকে সাধারণ সম্পাদক এবং লাইলী বেগমকে সহ-সভাপতি করে বড়-বিহানালী ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31