IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> ‘মহিলা আ.লীগকে সাথে নিয়ে কাজ করতে হবে’

‘মহিলা আ.লীগকে সাথে নিয়ে কাজ করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ৬নং শ্রীপুর ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুন নাহার লাভলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, প্রতিটি নির্বাচনে মহিলা লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে অংশ নিচ্ছেন ভোট যুদ্ধে। এক সময়ের অশান্ত শ্রীপুর বর্তমানে মহিলা আওয়ামী লীগের উর্বরভূমিতে পরিনত হয়েছে। শক্তিশালী হয়েছে উঠেছে মহিলা লীগের সংগঠন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুরুষের পাশাপাশি মহিলাদের ভূমিকা রয়েছে ব্যাপক। তিনি আরো বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। ঐক্যবদ্ধতাই পারে নৌকার বিজয় নিশ্চিত করতে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা কমিটিতে মহিলাদের রাখা হচ্ছে। মহিলা আ’লীগের ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সুসংগঠিত করা হচ্ছে। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। দলের সার্থে মহিলা লীগের কমিটি ঘোষনা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক আব্দুল জব্বার বিএসসি, কার্যকরী কমিটির সদস্য আকবর আলী, লোকমান আলী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান মবকুল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, সহ-সভাপতি ইউসুফ আলী, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জাহেদুর রহিম মিঠু, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জেসমিন আরা, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, দপ্তর সম্পাদক সালাউদ্দিন, শিক্ষা ও মানব সম্দ বিষয়ক সম্পাদক প্রভাষক তোফাজ্জল হোসেন, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে রোকেয়া বেগমকে সভাপতি, নুরুন নাহার লাভলীকে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি লাইলী, রহিমা বিবি, সাবিহা বিবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাছিনা বেগম এবং রোকেয়া বেগমকে সাংগঠনিক সম্পাদক করে শ্রীপুর ইউনিয়ন মহিলা লীগের ৭ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31