IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> তাহেরপুরে হ্যাট্রিক জয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত কালাম

তাহেরপুরে হ্যাট্রিক জয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত কালাম

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় টানা তিন বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছে। এই বিজয়ের মধ্যে দিয়ে উন্নয়নের দ্বার উন্মচিত হলো তাহেরপুর পৌরসভা জুড়ে। আবুল কালাম আজাদ নির্বাচিত হওয়ায় বাগমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়েছে। কোনো রকম বিশৃংখলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে তাহেরপুর পৌরসভার নির্বাচন।

নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ফলাফল প্রকাশের পর নব-নির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ সৌজন্য সাক্ষাত করতে যান রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বাসায়। সেখানে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মেয়র আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে উপজেলা আওয়ামী লীগ ও অংগসহযোগি সংগঠন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সর্বস্তরের নেতৃবৃন্দের ফুরেল শুভেচ্ছা সিক্ত হন তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রোববার চতুর্থ ধাপে তাহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ ১০ হাজার ৮৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপির আবু নঈম শামসুর রহমান মিন্টু পেয়েছেন ৯০৩ ভোট।

আবুল কালাম আজাদ এ নিয়ে তিনবার মেয়র নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন। এর আগে গত ২০১০ ও ২০১৫ সালে মেয়র নির্বাচিত হন।

সকাল ৮টা থেকে শুরু হয়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বয়স্ক এবং প্রতিবন্ধীদেরও ভোটকেন্দ্রে দেখা যায়। অনেক বয়স্ক ভোটারদের স্বজনদের কাধে ভর করে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং তাঁর সমর্থকেরা বিশ্বভালোবাসা দিবস উপলক্ষে ভোটারদের হাতে একটি করে লাল গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ভোটার ছাড়াও ভোটকেন্দ্রে যাওয়া লোকজন ও পর্যবেক্ষকদের হাতে ফুল দেওয়া হয় মেয়রের পক্ষে। সকাল থেকে বিএনপির মেয়র প্রার্থী আবু নঈম শামসুর রহমান মিন্টু তাঁর কিছু সমর্থকদের নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এর আগে তাহেরপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। অপর দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ সকালে জামগ্রাম ভোটকেন্দ্রে ভোট দেন। ভোট চলাকালে সবগুলো কেন্দ্র পরিদর্শন করে কোনো অনিয়ম বা বিশৃংখলা চোখে পড়েনি। ভোটারেরা নির্বিঘেœ তাদের পছন্দের প্রার্থীকে গোপন কক্ষে গিয়ে ভোট দিতে দেখা যায়। পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ছিল ১৪৬১৯ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31