IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> শেষ মূহুর্তেও মাঠে নেই বিএনপি, একাট্টা আ.লীগ

শেষ মূহুর্তেও মাঠে নেই বিএনপি, একাট্টা আ.লীগ

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : আর মাত্র ৫দিন পরেই রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে প্রচার-প্রচারনার শেষ মূহুর্তেও মাঠে দেখা নেই বিএনপির মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুলের। অপরদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী একরামুলকে জেতাতে একাট্রা হয়ে মাঠে রয়েছেন তৃনমুল আওয়ামী লীগ। প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে করছেন সভা-সমাবেশ।

নৌকার গনজোয়ার সৃষ্টি করতে সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে বিভিন্ন গ্রুপে চলছে প্রচার-প্রচারনা। পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের কাছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা। আওয়ামী লীগ নেতাদের কাছে পেয়ে ভোটাররাও তাদের দুঃখ, দুদর্শার কথা প্রকাশ করছেন। আওয়ামী লীগ নেতারাও ভোটারদের দু:খ, দুর্দশার কথা গুলো শুনে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন। আওয়ামী লীগ নেতাদের এমন কৌশলী প্রচার-প্রচারানায় পুরো পৌর এলাকার চায়ের স্টলে ঝড় উঠেছে আওয়ামী লীগের দলীয় প্রার্থী একরামুল হকের বিজয়ের কথা।

সরজমিনে পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তফসিল ঘোষনার পর থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী একরামুল হক ছাড়াও ভোটের মাঠে প্রচারনায় নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলামসহ তৃনমুল আওয়ামী লীগ। সব ধরনের ভেদাভেদ ভুলে অনেকটা একাট্রা হয়ে দলীয় প্রার্থীর পক্ষে দিন রাত সমান তালে চালিয়ে যাচ্ছেন প্রচারনা। বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা। তাদের প্রচারনায় মুখোড়িত হয়ে উঠেছে পুরো পৌর এলাকা। চায়ের দোকান থেকে শুরু করে মোড়ে মোড়ে চলছে নৌকার জয়গান। ভোর হলেই চায়ের কাপে রিতিমত নৌকার ঝড় উঠেছে চারঘাটে। সেই দিক থেকে নির্বাচণী মাঠে দেখা নেই বিএনপি প্রার্থী বিকুলের।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, নির্বাচনী তফসিল ঘোষনা হলেও বিএনপির মেয়র প্রার্থী বিকুলের প্রচারনা তেমন ভাবে জমে উঠেনি। তার নেতাকর্মীরাও তেমন মাঠে মাঠে নামছে না। দীর্ঘদিন ধরে পৌরসভার মেয়র থাকা কালীন সময়ে পৌরবাসীর কাংখিত সেবা দিতে ব্যার্থ হওয়ায় পৌরবাসী বিকুলের উপর অনেকটা ক্ষুব্ধ রয়েছেন বলে দাবি তাদের। অন্য দিকে তফসিল ঘোষনার আগে থেকে বিভিন্ন পাড়া মহল্লায় দিন রাত সমান তালে চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী একরামুল হক। তার সঙ্গে একত্বতা জানিয়ে মাঠে ময়দানে ভোট প্রার্থনায় নেমেছেন মনোনয়নবঞ্চিত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন ও ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার। এছাড়াও সিনিয়র নেতারা দৌড়াচ্ছেন কাকডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার জন্য প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, একরামুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। একরামুল হক দীর্ঘদিনের পুরনো এবং পরীক্ষিত নেতা। এখন তাকে জিতিয়ে আনাই হবে আমাদের প্রধান কাজ। তাই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে সকল নেতাকর্মী নৌকার পক্ষে মাঠে নেমেছেন। নৌকার গনজোয়ার সৃষ্টি করতে প্রতিটি পাড়া মহল্লায় চাীলয়ে যাচ্ছে প্রচারনা। অপর দিকে বিএনপির প্রার্থী বিকুলের দাবি আমি মাঠে আছি। প্রচারনা চালিয়ে যাচ্ছি। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31