IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> রাজনীতি >> ‘আওয়ামী রাজনীতির সাথে মহিলা আ.লীগ জড়িত’

‘আওয়ামী রাজনীতির সাথে মহিলা আ.লীগ জড়িত’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় যাত্রগাছি ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, আওয়ামী রাজনীতি সাথে মহিলা আওয়ামী লীগ জড়িত। মহিলা আওয়ামী লীগ চড়াই-উৎরায় পেরিয়ে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো। এমনি এমনি এই প্রতিষ্ঠা পালিত হচ্ছে না। এর পিছনে অনেক অবদান রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। সেই সংগঠনের একটা অংশ হচ্ছে মহিলা লীগ। মহিলা লীগ যে কোন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠন হিসেবে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে মহিলা আওয়ামী লীগ।

দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। বাগমারা প্রতিটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ উর্বর ভূমিতে পরিনত হয়েছে। শক্তিশালী হয়েছে মহিলা লীগের সংগঠন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন প্রকার ভাতা সহ সুযোগ সুবিধা প্রদান করছেন। পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সুসংগঠিত হলো। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের আহŸান জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান আসলাম আলী আসকান, সহ-সভাপতি রেজাউল করিম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, রাজশাহী জেলা মহিলা লীগের সভাপতি মরজিনা পারভীন, সাধারণ সম্পাদক এ্যাড. নাসরীন আক্তার মিতা, সহ-সভাপতি প্রভাষক রোখসানা মেহবুব চপলা, নাসরিন আক্তার লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তি সরকার, বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জেসমিন আরা, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে মাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রথম অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে সুফিয়া বেগমকে সভাপতি, আনজুমান আরাকে সাধারণ সম্পাদক এবং শামীমা বেগমকে সহ-সভাপতি করে মাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের সদস্য সহ মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31