IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ইউপি নির্বাচনে কয়েক স্তরে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগ

ইউপি নির্বাচনে কয়েক স্তরে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগ

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে আরো গুরুত্ব সহকারে নিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি মনে করে তৃণমূল হচ্ছে তাদের প্রাণ। আর এ কারণে প্রার্থী বাছাইকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি স্তর উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। সেই সঙ্গে মাঠের সঠিক তথ্য তুলে আনতে ইতিমধ্যেই গোপন জরিপ কাজও শুরু হয়েছে।

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় প্রতীক নিয়েই ইউপি নির্বাচন হবে। আর এজন্য তিন স্তরের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেছে দলটি। এসব যাচাই শেষে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মাধ্যমে চূড়ান্ত ভাবে একক প্রার্থী বেছে নেয়া হবে। বিতর্কিতদের ঠেকাতে এরই মধ্যে সতর্ক রয়েছে দল।

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার নির্দেশনা দেয়া হয়েছে। সেখানে সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিদের জন্য সুপারিশ করতে বলা হয়েছে। ইউনিয়ন থেকে সুপারিশ করে নাম পাঠানো হবে উপজেলা আওয়ামী লীগের কাছে। তারা বিচার বিশ্লেষণ করে সেটি আবার জেলা কমিটির কাছে পাঠাবে। জেলা কমিটি আওয়ামী লীগের কেন্দ্রীয় সেলে সুপারিশকৃত নামগুলো পাঠাবে। তাদের বায়োডাটা বিচার বিশ্লেষণের মাধ্যমে যেকোন একজনকে দেয়া হবে নৌকার মনোনয়ন।

দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পর্কে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, বর্ধিত সভার মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। ইউনিয়ন পাঠাবে উপজেলায়, উপজেলা পাঠাবে জেলায় আর জেলা পাঠাবে কেন্দ্রে। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার মাধ্যমে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।

তৃণমূলের রেজুলেশন প্রক্রিয়ায় দলীয় মতভেদ সৃষ্টি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী তৈরি হওয়া মানে মতভেদ তৈরি হওয়া নয়। দলের সিদ্ধান্ত মানবে কি মানবে না, সেটি তার ইচ্ছা। তবে বিদ্রোহীদের বিষয়ে দলের অবস্থান পরিস্কার। দলের শৃঙ্খলা ভঙ্গ করে কেউ পার পাবে না।

দলের আরেক সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, অনেক জায়গায় কমিটি নাও থাকতে পারে। সেখানে উপজেলার তত্ত্বাবধানে রেজুলেশন পাঠানো হবে। সেখান থেকে জেলা হয়ে আমাদের নেত্রীর কার্যালয়ে আসবে।

ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে দলীয় মতভেদ বৃদ্ধির আশঙ্কা করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ জার্নালকে আরো বলেন, দলীয় মতভেদের কিছু নাই। আমরা গ্রহণযোগ্য প্রার্থী দেখেই মনোনয়ন দেই। যদি কোথাও ওই ধরণের পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা আমাদরে নিজস্ব পর্যবেক্ষণের মাধ্যমে বিবেচনা করবো।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের নির্দেশনা তৃণমূলের নেতাকর্মীরা পেয়ে গেছেন। সে অনুযায়ী তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। আমাদের প্রার্থী বাছাইয়ের কাজগুলো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। প্রতিটি নির্বাচনের আগেই আমরা এটা করে থাকি। যোগ্য প্রার্থীরাই নির্বাচনের জন্য দলের মনোনয়ন পাবেন।

রেজুলেশন চূড়ান্তকরণ প্রক্রিয়ার বিষয়ে খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল বলেন, তৃণমূল থেকে কমপক্ষে তিনজনের নাম পাঠানোর কথা রয়েছে। তবে তার অধিকও পাঠানো যাবে। যারা যারা মাঠে আছে তাদের নাম কেন্দ্রে প্রেরণ করা যাবে। যখন যে উপজেলার শিডিউল ঘোষণা করা হবে সে অনুযায়ী রেজুলেশন পাঠাতে হবে। সবগুলো ইউনিয়নের রেজুলেশন যে একবারে পাঠাতে হবে এমনটি না।

তিনি বলেন, প্রথম ধাপে খুলনা জেলার কয়রা এবং দাকোপ উপজেলার সবগুলো ইউনিয়নে নির্বাচন হবে। আবার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নেও প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। শিডিউল ঘোষণার দু’একদিনের ভেতরে এগুলো পাঠিয়ে দিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31