IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দাম
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চার ইস্যুতে মাঠে বিএনপি

চার ইস্যুতে মাঠে বিএনপি

ধূমকেতু নিউজ ডেস্ক : চার ইস্যুতে মাঠে নেমেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এই ইস্যুগুলোতে আগামী দিনে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে চাচ্ছে। আর সেটা গত কয়েক দিনে রাজপথে জানানও দিয়েছে দলটি। এর ফলে রাজপথের পরিস্থিতি কিছুটা বদল হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

দলটি নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ পদক বাতিল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে মানববন্ধন, বিক্ষোভ এবং সমাবেশ করছে। আর এই চার ইস্যুতেই দলটি রাজপথে থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাচ্ছে।

তবে বিএনপিকে সতর্ক করে দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সংবেদনশীল জায়গায় স্পর্শ ও আঘাত করবে। সেটা নিয়ে যদি আমরা ব্যস্ত হই তাহলে তারা আরামে দিন কাটাবে। গত ১২ থেকে ১৩ বছরে আওয়ামী লীগ একেক সময়ে একেটা সেনসিটিভ ইস্যু সামনে নিয়ে এসেছে। সেটা নিয়ে আমরা খুব উত্তেজিত। কিন্তু আসল জায়গায় ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ আমরা হাত দিতে চাই না।

ইতিমধ্যে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের ৬টি মহানগরীতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে গত ১৮ ফেব্রুয়ারি বরিশালে ২৭ ফেব্রুয়ারি খুলনায় এবং ২ মার্চ রাজশাহী মহানগরীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশগুলোতে বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে কঠোর আন্দোলনের কথা বলেছেন। পাশাপাশি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ পদক বাতিলের প্রসঙ্গটি যুক্তিসহ জনগণের কাছে তুলেছেন সমাবেশে যোগ দেয়া বিএনপির কেন্দ্রীয় নেতারা।

আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদেরকে দাঁড়াতে হবে। শক্ত হয়ে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে সরাতে হবে। কারণ এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়। এই সরকারের কোন বৈধতা নেই। তাই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনেই এই সরকারের পতন হবে। ক্ষমতাসীনদের পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ফখরুল।

এদিকে গত ১৪ বছর ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। এর মধ্যে শুধুমাত্র দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ৯৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছিলো। পরে রাজপথে তেমন বড় ধরণের কর্মসূচি গড়ে তুলতে পারেনি দলটি। এরপর নেতা কর্মীরা দল নয়, বরং নিজেদের রক্ষার্থে ব্যস্ত ছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও তারা নতুন করে সংগঠিত হতে শুরু করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি দলটি রাজপথে আক্রমণাত্মক হয়েছে উঠেছে।

গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে বিএনপির সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ওই সময় পুলিশের লাঠিপেটা চলাকালে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশের লাঠিপেটায় সমাবেশ ছত্রভঙ্গ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ। এতে বিক্ষোভ সমাবেশটি পণ্ড হয়ে যায়। এই ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ ছাত্রদলের ৩৫ জন নেতাকর্মী আহত হয়।

তবে সরকার প্রতিবাদকে দাবিয়ে রাখার চেষ্টা করছে বলে মনে করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

এবিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের কারণেই রাষ্ট্রসমাজে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী এখন আইনের রক্ষক না হয়ে দেশবাসীর কাছে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। ভোটারবিহীন একদলীয় শাসনকে টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাইভেট বাহিনীর মতো কাজ করছে। এই অরাজকতা মানুষ আর সহ্য করবে না। সংগ্রামী জনতা পথে-ঘাটে প্রতিরোধ গড়ে তুলতে এখন প্রস্তুতি নিচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31