IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> বাগমারার ১৬ ইউনিয়নে আ.লীগের বর্ধিত সভা আজ

বাগমারার ১৬ ইউনিয়নে আ.লীগের বর্ধিত সভা আজ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ শনিবার বিকাল তিন টায় চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন উপলক্ষে উপজেলার ১৬টি ইউনিয়নে এক যোগে অনুষ্ঠিত হবে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা দলীয় ফরম উত্তোলন করেছেন।

গত ২৮ ফেব্রæয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ এবং জমাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮২ জন উপজেলা আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন। ইতোমধ্যে যারা দলীয় ফরম উত্তোলন করেছেন তাদের মধ্যে থেকে চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রস্তুত করা হবে। তৃণমূলের নেতৃবৃন্দের পছন্দ আর জনপ্রিয়তার মাধ্যমে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করবে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত আহŸায়কবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত সময় গুলোতে প্রার্থী নির্বাচনের জটিলতার কারনে দলীয় প্রার্থীর পরাজয় ঘটেছে। সেই অবস্থান থেকে উঠে আসার জন্য সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে কঠোর হুসিয়ারী প্রদান করেছেন। প্রার্থী যেই হোক সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। যারা নৌকার বিরুদ্ধে অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। তৃণমূল থেকে জনপ্রিয় প্রার্থী উঠে আসলে দলের জন্য মঙ্গল জনক হবে বলে আসা সকলের।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেশ কয়েকটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। দলীয় নেতবৃন্দের দেয়া ভোটের মাধ্যমে চূড়ান্ত ভাবে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচনের মাধ্যমে সম্ভাব্য প্রার্থী নির্বাচন করা হতে পারে শ্রীপুর ইউনিয়ন, গোয়ালকান্দি ইউনিয়ন এবং গোবিন্দপাড়া ইউনিয়নে।

উপজেলার ১৬টি ইউনিয়নের যে সকল স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে গোবিন্দপাড়া ইউনিয়নের দমনাশ-পারদামনাশ উচ্চ বিদ্যালয় মাঠে, নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে, দ্বীপপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বরে, বড়-বিহানালী ইউনিয়নের বড়-বিহানালী উচ্চ বিদ্যালয় মাঠে, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বরে, আউচপাড়া ইউনিয়নের তকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর কলেজ মাঠে, শ্রীপুর ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বাগমারা ডিগ্রী কলেজ চত্বরে, গনিপুর ইউনিয়নের দলীয় কার্যালয় মাদারীগঞ্জ বাজারে, শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল ডিগ্রী চত্বরে, মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি মাদ্রাসায়, ঝিকরা ইউনিয়নের ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে, গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি মাদ্রাসায়, হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, যোগীপাড়া ইউনিয়নের কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজ মাঠে, সোনাডাঙ্গা ইউনিয়নের নাসিরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।

ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। ১৬টি ইউনিয়নের বর্ধিত সভায় থাকবেন ১৬জন আহŸায়ক। প্রতিটি ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত আহŸায়কবৃন্দ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রস্তুত করে উপজেলা আওয়ামী লীগের নিকট দাখিল করবেন। সই তালিকা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করা হবে দলীয় সূত্রে জানাগেছে।

এ ব্যাপারে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সু সংগঠিত রাজনৈতিক সংগঠন। এই সংগঠনে তৃণমূল পর্যায়ে অনেক জনপ্রিয় প্রার্থী আছে নির্বাচন করা মতো। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দল এবং ইউনিয়নবাসীর স্বার্থে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর তালিকা প্রস্তুত করা হচ্ছে। তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে এবার চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হবে। তৃণমূল থেকে প্রস্তুতকৃত তালিকা দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে প্রেরণ করা হবে। কেন্দ্রীয় ভাবে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করবেন আওয়ামী লীগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31