IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> পোরশা আ.লীগের সভাপতি আনোয়ারুল, সম্পাদক মোফাজ্জল

পোরশা আ.লীগের সভাপতি আনোয়ারুল, সম্পাদক মোফাজ্জল

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি কালিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২য় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনোয়ারুল ইসলামকে সভাপতি এবং সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থী হওয়ায় নির্বাচনের মাধ্যমে ২০৫ ভোট পেয়ে মোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বিন্দ্বি ফখরুদ্দিন আলী আহম্মেদ পেয়েছেন ২৫ ভোট। ভোট শেষে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

এর পূর্বে প্রথম অধিবেশনে ঢাকা নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম.পি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু, মাহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এম.পি ও আনোয়ার হোসেন হেলাল এমপি।

অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এম.পি শাহিন মনোয়ারা হক, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান হোসেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে সকাল ১১টায় পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31